শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » সংসদে স্যানিটারী ইন্সপেক্টরের পদ বৃদ্ধির দাবী- এমপি তুহিনের
প্রথম পাতা » জেলার খবর » সংসদে স্যানিটারী ইন্সপেক্টরের পদ বৃদ্ধির দাবী- এমপি তুহিনের
৩০৯০ বার পঠিত
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদে স্যানিটারী ইন্সপেক্টরের পদ বৃদ্ধির দাবী- এমপি তুহিনের

---বিবিসি২৪নিউজ,রবি আকন্দ,ময়মনসিংহ প্রতিনিধি:খাদ্যে ভেজাল প্রতিরোধে সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তরাধীন ৫৫৬ জন স্যানিটারী ইন্সপেক্টর কাজ করছে। প্রায় ১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ জনবল পর্যাপ্ত নয়।২৫ লাখ খাদ্য স্থাপনা পরিদর্শনের জন্য ৫৫৬ জন স্যানিটারী ইন্সপেক্টর, বিষয়টি খুবই হাস্যকর। কথিত আছে ১৯২৭ সাল থেকেই প্রতি উপজেলায় একজন স্যানিটারী ইন্সপেক্টর, আর ২০২০ সালেও একজন। বর্তমানে জনসংখ্যা বহুগুণ বেড়েছে এবং ভেজালের মাত্রাও বহগুন বৃদ্ধি পেয়েছে।

ভেজাল খাবার খেয়ে মরণব্যাধি রোগে অকালে ঝড়ে যাচ্ছে তাজাপ্রাণ। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে ১৪ জানুয়ারী ২০২০ ইং মহান সংসদে উত্থাপন করেন ১৫৪ ময়মনসিংহ -৯ আসনের সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন। তিঁনি মহামান্য রাষ্ট্রপতির ভাষনের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবে খাদ্যে ভেজালের ভয়াবহতা রোধে স্যানিটারী ইন্সপেক্টরের পদ বৃদ্ধির দাবি জানান।

এ বিষয়ে স্যানিটারী ইন্সপেক্টরশীপ কোর্স সম্পন্নকারী মোঃ মুজিবুর রহমান বলেন,” এই প্রথম মহান সংসদে গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করায় সংসদ সদস্য কে ২২০০ জন তিন বছর মেয়াদী স্যানিটারী ইন্সপেক্টরশীপ ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের পক্ষ ধন্যবাদ ও অভিনন্দন।

তিঁনি আরও বলেন, প্রতি বছর ৭ টি সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন স্যানিটারী ইন্সপেক্টরশীপ কোর্স সম্পন্ন করে এখন পর্যন্ত পদায়নের অপেক্ষায় রয়েছে ২২৫০ জন প্রশিক্ষিত জনবল। সরকারের বিপুল পরিমান অর্থ ব্যয়ে প্রশিক্ষিত এ জনবল কাজে লাগানো হচ্ছে না পদসৃজনের অভাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের চাহিদা মোতাবেক আরও ৮০৪ টি নতুন স্যানিটারী ইন্সপেক্টরের পদ সৃজনের একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রায় দুই বছর পূর্বে মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এখনও আলোর মুখ দেখেনি।

স্যানিটারী ইন্সপেক্টরশীপ কোর্স সম্পন্নকারী সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মোঃ শওকত মিয়া বলেন, সাভার উপজেলায় প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। ৩০ লাখ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য একজন স্যানিটারী ইন্সপেক্টর কর্মরত। এ উপজেলায় কয়েক হাজার খাদ্য স্থাপনা রয়েছে। একজন স্যানিটারী ইন্সপেক্টরের পক্ষে বছরে একবারও সব স্থাপনা পরিদর্শন সম্ভব হয় না। তিনি খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশিক্ষিত ২২০০ জন স্যানিটারী ইন্সপেক্টরশীপ কোর্স সম্পন্নকারীদের পদায়নের জন্য প্রতি উপজেলায় কমপক্ষে ৫ জন স্যানিটারী ইন্সপেক্টরের পদ সৃজনের দাবী জানান।

ময়মনসিংহ জেলা স্যানিটারী ইন্সপেক্টরশীপ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আহসান উদ্দিন আকন্দ সোহাগ বলেন, এসআইটিদের ভাগ্য উন্নয়নে মহান সংসদে গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করায় নান্দাইলের গণমানুষের নেতা আনোয়ারুল আবেদীন খান তুহিনকে ধন্যবাদ। তিনি আরও বলেন, “খাদ্যে ভেজালের ভয়াবহতা রোধকল্পে প্রতি উপজেলায় ৫ জন স্যানিটারী ইন্সপেক্টর দরকার।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না