বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সভাপতির পদ হারাতে যাচ্ছেন অমিত শাহ
সভাপতির পদ হারাতে যাচ্ছেন অমিত শাহ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি পদ হারাতে যাচ্ছেন অমিত শাহ। অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকেই তার জায়গায় নতুন সভাপতি আনার কথা শুরু হয়।আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে অমিত শাহর উত্তরাধিকারী হিসেবে বিজেপির সর্বোচ্চ পদে বসতে চলেছেন কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা।রাজনৈতিক মহল মনে করছে, বিজেপিতে নতুন সভাপতি নির্বাচন হবে নির্দিষ্ট দিনক্ষণ মেনেই। নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তাকে অমিত শাহের স্থলাভিষিক্ত করার পরিকল্পনা চূড়ান্ত।
বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়লাভের পরে মোদি সরকারের মন্ত্রিসভায় সুযোগ পান অমিত শাহ। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন। তারপর ২০১৯-এর জুলাইয়ে নাড্ডাকে দলের কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ সভাপতির দায়িত্বও সামলাচ্ছিলেন।
২০১৯ সালের সাধারণ নির্বাচনের আগে নাড্ডা রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে বিজেপির নির্বাচনী প্রচারের দায়িত্বে ছিলেন। সেখানে সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টির মহাজোটের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জ নিয়েও সাফল্য এনে দিয়েছিলেন। উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬২টিতে জয় লাভ করে।
সাধারণ নির্বাচনে বিজেপির পক্ষে গুরুত্বপূর্ণ রাজ্য পরিচালনা করা ছাড়াও নাড্ডা মোদি সরকারের প্রথম মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন এবং বিজেপির সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ সংসদীয় বোর্ডের সদস্যও ছিলেন। এবার তিনি বিজেপির শীর্ষপদে বসতে চলেছেন।




জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা: মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী 