বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » সিটি নির্বাচন নিয়ে আদালতের আদেশ মেনে নেয়া উচিত- কাদের
সিটি নির্বাচন নিয়ে আদালতের আদেশ মেনে নেয়া উচিত- কাদের
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: আসন্ন ৩০ জানুয়ারির ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোটে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভোটের তারিখ নিয়ে কোর্ট যে আদেশ দিয়েছেন, আমি মনে করি তা মেনে চলা উচিত।আজ সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ অনুরোধ জানান।এর আগে, ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
গতকাল সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত রাজু ভাস্কর্য ও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 