শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » মামলা দিয়ে আমাকে থামানো যাবে না- ইশরাক
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » মামলা দিয়ে আমাকে থামানো যাবে না- ইশরাক
১২১৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মামলা দিয়ে আমাকে থামানো যাবে না- ইশরাক

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, মামলা দিয়ে আমাকে থামানো যাবে না। জনগণ পাশে আছে। জয় আমাদেরই হবে।বৃহস্পতিবার সকালে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে সপ্তম দিনের নির্বাচনী প্রচার শুরুর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে যুদ্ধাবস্থা তৈরি করা হয়েছিল। আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যদের আহত করা হয়েছিল, ভাইস চেয়ারম্যানদের গুলি করা হয়েছিল, এমপি ক্যান্ডিডেটদের রক্তাক্ত জখম করা হয়েছিল। সেই বাধাই আমরা মানিনি। এখন আবার পুরনো মামলায় সচল করা হচ্ছে। কিন্তু আমাদের কোনোভাবেই থামানো যাবে না। আমরা কোনো বাধাই মানব না।

প্রসঙ্গত বুধবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম বিএনপির এই মেয়রপ্রার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সম্পদ বিবরণী দাখিল না করায় ২০১০ সালে ইশরাকের বিরুদ্ধে মামলা করে দুদক।

এ প্রসঙ্গে ইশরাক বলেন, আমার কাছে নতুন করে সম্পদ বিবরণী চাওয়া হয়নি। আমার কাছে সম্পদ বিবরণী চাওয়া হয়েছিল ২০০৮ সালে। তখন আমার বয়স মাত্র ১৮ বছর। তখন আমি একজন ছাত্র। থাকতাম দেশের বাইরে। ওই সময়কার সেনা সমর্থিত সরকার বিভিন্ন রাজনৈতিক নেতা এবং তাদের পরিবারের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করার উদ্দেশ্যে এই সম্পদ বিবরণীর নোটিশ দিয়েছিল।

তিনি বলেন, পরে ২০১০ সালে যখন সরকারবিরোধী আন্দোলনে আমার বাবা যুক্ত হন, তখন আমার বাবার ওপর চাপ সৃষ্টির জন্য আমার বিরুদ্ধে বর্তমান সরকার এ মামলাটি করে। তার পর এই মামলার কোনো গতিবিধি ছিল না। ২০১৮ সালে যখন আমি জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করি, তখন তড়িঘড়ি করে এই মামলার চার্জশিট অনুমোদন করা হয়।

এই মামলাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে ইশরাক বলেন, এটি নতুন কোনো ঘটনা নয়। তবে অবশ্যই এটি নতুন করে নাড়াচাড়া করছে সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য।

জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ ইশরাককে দমাতে চাইছে অভিযোগ করে বিএনপির এ প্রার্থী বলেন, প্রত্যেক দিন আমাদের জনসমাগম বিপুল পরিমাণে বেড়েই চলছে। এই জনস্রোতে ভেসে যাবে সব। কোনো কিছু আমাদের আটকাতে পারবে না। সরকার এই জনস্রোত, গণজোয়ার দেখে ভিত। তারা নানা অপকৌশল-কূটকৌশল করছে এবং নানা রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

‘আমি বলে দিতে চাই– কোনো কিছু কাজ করবে না। জনগণের স্রোতে সব ভেসে যাবে। ভোট ডাকাতির ইভিএমও কাজ করবে না। এই যে জনস্রোতটা সৃষ্টি হয়েছে, গণজোয়ার তৈরি হয়েছে- এটি যেন অব্যাহত থাকে। কোনো কিছুতেই আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা আপনাদের কর্মকাণ্ড চালিয়ে যাবেন। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন শুরু করেছি, সেটিকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করব’— বলেন ইশরাক হোসেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা নবীউল্লাহ নবী প্রমুখ।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না