শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » হাই-প্রোফাইল দেহ ব্যবসায় অভিনেত্রী, অতঃপর…
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » হাই-প্রোফাইল দেহ ব্যবসায় অভিনেত্রী, অতঃপর…
১৪২৭ বার পঠিত
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাই-প্রোফাইল দেহ ব্যবসায় অভিনেত্রী, অতঃপর…

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। সম্প্রতি এক অভিযানে বিষয়টি সামনে আসে।জানা গেছে, একটি তিন তারকা হোটেলের ঝলমলে আলোর মধ্যেই চলছিল রমরমা দেহ ব্যবসা। সেখানে অভিযান চালিয়ে পুলিশ জানতে পারে হাই-প্রোফাইল দেহ ব্যবসায় জড়িত বেশ কয়েকজন অভিনেত্রীও।
সম্প্রতি ওই হোটেলে অভিযান চালায় মুম্বাই পুলিশ। অভিযানে ধরা পড়েন ২৯ বছর বয়স্ক হাই-প্রোফাইল এক যুবতীসহ আরও ৩ তরুণী। এ সময় আটক করা হয় এক নাবালিকাকে।

মুম্বাই পুলিশের সোশ্যাল সার্ভিস (এসএস) শাখা শহরের আন্ধেরি পূর্বের একটি হোটেলে অভিযান চালালে সামনে আসে বেশ কিছু হাই-প্রোফাইল মুখ। ওঠে আসে আলোর আড়ালে অন্ধকারের গল্প।

এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযানে আমরা জানতে পারি যে হোটেলটিতে এক নাবালিকাসহ তিন নারীকে জোর করে দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছে। তাদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূলহোতা প্রিয়া শর্মাকে গ্রেফতার করা হয়েছে।

মুম্বাই পুলিশের এসএস শাখার সিনিয়র ইন্সপেক্টর সন্দেশ রেভেল জানান, ‘প্রিয়া শর্মা আগে একটি ট্যুর এবং ট্র্যাভেল এজেন্সি চালাচ্ছিলেন। ট্র্যাভেল এজেন্সির আড়ালে দেহ ব্যবসায় জড়িত ছিলেন তিনি।’

‘হোটেলে অভিযান চালিয়ে যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে এক অভিনেত্রী কাম গায়িকাও রয়েছেন। তিনি ‘সাবধান ইন্ডিয়া’ নামের টিভি ক্রাইম শোতে অভিনয়ও করেছেন।’

পুলিশের কাছে ওই অভিনেত্রী জানান, তাকে এক রকম জোর করে দেহ ব্যবসায় নামানো হয়। তিনি ছাড়াও এ কাজে জড়িত রয়েছেন মারাঠি ফিল্ম ও সিরিয়ালে অভিনয় করা এক নায়িকাও। উদ্ধার হওয়া নাবালিকাও একটি ওয়েব সিরিজে কাজ করেছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়া টিভি নিউজ।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প