রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » চীনে ‘নিউমোনিয়াসদৃশ’ নতুন ভাইরাস : বাংলাদেশে সতর্কতা
চীনে ‘নিউমোনিয়াসদৃশ’ নতুন ভাইরাস : বাংলাদেশে সতর্কতা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ‘নিউমোনিয়াসদৃশ’ প্রাণঘাতী নতুন এক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে চীনে। ইতিমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে ৩ জন এবং থাইল্যান্ডে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতিমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন ভ্রমণ শেষে আসা দেশি-বিদেশি নাগরিকদের ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক এবং পরিচালক ‘রোগ নিয়ন্ত্রণ’ অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা গণমাধ্যমকে জানান, যারা চীন থেকে আসছেন- এমন পর্যটকদের হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ‘থার্মাল স্ক্যানার’র ভেতর দিয়ে আসতে হবে। তাদের শরীরে জ্বরের অস্তিত্ব পাওয়া গেলে নিরাপত্তামূলক পরীক্ষা করা হবে।
জানা যায়, নতুন এ ভাইরাসটিতে চীনের উহানের একটি মাছবাজার সংশ্লিষ্ট কয়েক ডজন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। চীনের ওই মাছবাজারটি চলতি বছরের ১ জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হয়। ভাইরাসটি করোনাভাইরাস পরিবারের, বলেছেন কর্মকর্তারা। সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে প্রাণঘাতী সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমও (সার্স) এ পরিবারের ভাইরাসে হয়ে থাকে।
এর আগে ২০০২-০৩ এর দিকে চীন থেকে উদ্ভূত সার্স ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে সাতশ’র বেশি মানুষ মারা যায়। সে সময় ২৬টি দেশের প্রায় ৮ হাজার লোক প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 