শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২
BBC24 News
রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ছাত্রী ধর্ষণের পর যৌনপল্লীতে বিক্রির পরিকল্পনা
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ছাত্রী ধর্ষণের পর যৌনপল্লীতে বিক্রির পরিকল্পনা
১৬৪০ বার পঠিত
রবিবার, ১৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্রী ধর্ষণের পর যৌনপল্লীতে বিক্রির পরিকল্পনা

---বিবিসি২৪নিউজ,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে অভিযান চালিয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগে জুবায়ের আহমদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব-৯ সিলেটের একটিদল।শুক্রবার রাতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা পুলিশের কাছে অপহরণকারী ধর্ষক ও অপহৃত স্কুলছাত্রীকে হস্তান্তর করা হয়। অপহরণকারী ধর্ষক মাইক্রোবাস চালক।শনিবার রাতে র‍্যাব-৯ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে গত ৯ জানুয়ারি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানা সদর এলাকা থেকে স্কুল ছাত্রীকে অপহরণ করে সিলেট নিয়ে আসে অপহরণকারী জুবায়ের।

১০ জানয়ারি সিলেটের শাহপরান এলাকায় রাত্রিযাপন করে তরুণীকে প্রথমে ধর্ষণ করা হয়। পরদিন থেকে একাধিক বার জগন্নাথপুর উপজেলার মহিষাকোনা গ্রামে নিয়ে ধর্ষণ করে। কিশোরগঞ্জ থানা পুলিশ ও অপহৃত তরুণীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। শুক্রবার রাতে তাদেরকে সিলেট র‍্যাব কার্যালয় থেকে কিশোরগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি জানান, গ্রেফতারের পর ধর্ষণকারী জুবায়ের আহমদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণের কথা শিকার করেছে। দালালদের মাধ্যমে সেই ছাত্রীকে যৌনপল্লীতে বিক্রির করার পরিকল্পনা ছিল তার।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়টি বিস্তারিত আমার জানা নেই। তবে অভিযানকালে র‍্যাব-৯ আমাদের ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করেছেন।

ডিউটি অফিসার এসআই মনির জানান, শুক্রবার রাতে সিলেট র‍্যাব-৯ এর একদল ফোনে এ বিষয়টি আমাকে অবহিত করে ধর্ষককে গ্রেফতারে সহযোগিতা চান। পরে র‍্যাব-৯ এর লোকজনই ধর্ষণকারী জুবায়েরকে গ্রেফতার ও ধর্ষিতা কিশোরীকে উদ্ধার করেন।



আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ