আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:টানা তিন দিন সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের তেজ দেখে অনেকে ভেবেছিলেন, শীত কি তবে বিদায় নিল? এমন অবস্থায় আবারও তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় আজ রোববার সামান্য বৃষ্টি হয়েছে।আহ সারা দেশের কয়েকটি জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামীকাল তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার থেকে দেশের কয়েকটি স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ।
এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, রোদের কারণে দিনের বেলা তাপ বেড়ে গিয়ে যে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছিল, তা কিছুটা হলেও কমতে পারে আগামীকাল। আকাশে মেঘ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি তাপমাত্রাও কমতে পারে। তবে গত এক সপ্তাহ আগে যে তীব্র শীত শুরু হয়েছিল, তা আপাতত অনুভূত হওয়ার সম্ভাবনা কম।
গতকাল সকাল থেকেই ঢাকার বাতাস ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। বিশ্বের বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের তথ্য অনুযায়ী, আজ রাত পৌনে আটটার দিকে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়।





৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত 