সোমবার, ২০ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » ধানের শীষের প্রার্থীর পক্ষে অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছি- ফখরুল
ধানের শীষের প্রার্থীর পক্ষে অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছি- ফখরুল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঢাকাবাসীর অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছেন বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।আজ সকাল সাড়ে ১০টায় মিরপুর ৬ নম্বর সেকশনে তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে গণসংযোগ শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় এসেছি। এ নির্বাচনে ঢাকাবাসীর ধানের শীষের জন্য তাবিথ আউয়ালের পক্ষে যে গণজোয়ার দেখতে পাচ্ছি তা অভূতপূর্ব। এতে আমরা মনে করছি, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবেন
নির্বাচনকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার কথা জানিয়ে দলটির মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি, জনগণ যদি সংগঠিত হয় দেশনেত্রীর মুক্তি ও ঢাকা নগরবাসীকে নাগরিক কষ্ট থেকে মুক্তি দিতে তাবিথ আউয়াল যে কর্মসূচি নিয়েছেন, সে কর্মসূচিতে জনগণ একত্রিত হবেন। তারা ঐক্যবদ্ধ হবেন এবং তাবিথ আউয়ালের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। নির্বাচনের তারিখ পরিবর্তন তাদের অযোগ্যতার আরেকটি প্রমাণ। তফসিল ঘোষণার আগে এ বিষয়টি তাদের দেখা উচিত ছিল। এ নির্বাচন কমিশন অযোগ্য। তারা সবসময় একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারা কোনো নির্বাচন সুষ্ঠু করতে পারে না।




এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি
উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ
নতুন মন্ত্রীসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান
জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি
মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা 