ইভিএম সাদরে গ্রহণ করেছে ঢাকাবাসী- তাপস
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ঢাকাবাসী গ্রহণ করবে না বলে বিএনপি অভিযোগ করলেও ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে। কারণ ঢাকাবাসী ঢাকার সেবক নির্বাচন করতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে।আজ সোমবার দুপুরে রাজধানীর খিলগাঁও রেলগেট সংলগ্ন বাটার মোড়ে নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে শেখ ফজলে নূর তাপস বলেন, এটা বিএনপির নিছক একটা অভিযোগ। বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ করা যায়, তাই তারা করছে। তাদের উদ্দেশ্য নির্বাচনে অংশ নেওয়া নয়, ঢাকার উন্নয়ন নয়, তাদের নেত্রীকে মুক্ত করা। এমনকি তারা নিজেরাই বলেছে, আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে আসা।এসময় স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 