শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করছে- চীন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করছে- চীন
৮৪৪ বার পঠিত
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করছে- চীন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:একবারের বেশি ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক ব্যাগ ও অন্যান্য পণ্যের ব্যবহার কমানোর বড় ধরনের পরিকল্পনা করেছে চীন।এর আওতায় চলতি বছরের মধ্যেই অপচনশীল একবার ব্যবহারযোগ্য ব্যাগ দেশের প্রধান প্রধান শহরে নিষিদ্ধ করা হবে। আর ২০২২ সাল নাগাদ এসব ব্যাগ নিষিদ্ধ হবে বাকি শহর ও নগরে।চীনের রেস্টুরেন্টগুলোতেও ২০২০ সালের শেষ নাগাদ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক স্ট্র ব্যবহার নিষিদ্ধ করা হবে। খবর বিবিসির।রেস্টুরেন্ট শিল্প সংশ্লিষ্টদেরকে ব্যবসায় সব ধরনের সিঙ্গেল-ইউজ প্লাস্টিক সরঞ্জাম ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও হোটেল ব্যবসায়ীদেরকে ২০২৫ সালের মধ্যে বিনামূল্যের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য দেয়া বন্ধ করতে বলা হয়েছে।

বিশ্বে সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহারকারী দেশগুলোর মধ্যে চীন একটি। দেশের ১৪০ কোটি মানুষের ব্যবহার করে ফেলে দেয়া বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য সামলাতে বছরের পর বছর হিমশিম খাচ্ছে চীন সরকার।চীনের সবচেয়ে বড় ময়লার ভাগাড়টি প্রায় ১০০ ফুটবল মাঠের সমান। সেটিও এরই মধ্যে ভরে গেছে। যদিও এটি ভরার কথা ছিল আরও ২৫ বছর পর। শুধু ২০১৭ সালেই চীন শহুরে এলাকাগুলো থেকে ফেলে দেয়া সাড়ে ২১ কোটি টন আবর্জনা সংগ্রহ করেছে।সেগুলোর কতটুকু পুনর্ব্যবহারযোগ্য করা সম্ভব হয়েছে তা জানা যায়নি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্রকাশনা ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’র গবেষণা অনুসারে, ২০১০ সালে চীনের বর্জ্যরে পরিমাণ ছিল ৬ কোটি টন।

যেখানে একই বছর যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যরে পরিমাণ ছিল ৩ কোটি ৮০ লাখ টন। ২০১৮ সালে এ গবেষণা ফল প্রকাশ হয়। এতে ২০২৫ সাল নাগাদও প্লাস্টিক ব্যবহারের তুলনামূলক বৈশ্বিক চিত্র একইরকম থাকার ধারণা প্রকাশ করা হয়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প