মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » পুলিশলাইনের পুকুরে মিলল কনস্টেবলের লাশ
পুলিশলাইনের পুকুরে মিলল কনস্টেবলের লাশ
বিবিসি২৪নিউজ,হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ পুলিশলাইনের পুকুর থেকে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শাহিনুর রহমান।আজ সকালে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত কনস্টেবল শাহিনুর রহমান ময়মনসিংহের বাসিন্দা।পুলিশ সুপার মোহাম্মদ উল্লা জানান, সোমবার থেকে নিখোঁজ ছিলেন কনস্টেবল শাহিনুর রহমান। অনেক খোঁজাখুঁজির পর সকালে পুকুরঘাটে লুঙ্গি, বিছানার চাঁদর, কম্বল ও জুতা দেখতে পান পুলিশ সদস্যরা।পরে জাল ফেলে পুকুর থেকে শাহিনুরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের স্বজনরা জানান, শাহিনুর সাঁতার জানত না। প্রচণ্ড ঠাণ্ডায় পুকুরে গোসল করতে নেমে হয়তো আর উঠতে পারেননি।




ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 