শিরোনাম:
●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ●   হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান ●   সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত ●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | সাবলিড » রাজধানীতে প্রেমিকের বাসায় প্রেমিকার আত্মহত্যা!
প্রথম পাতা » জাতীয় | সাবলিড » রাজধানীতে প্রেমিকের বাসায় প্রেমিকার আত্মহত্যা!
১৬৭৭ বার পঠিত
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে প্রেমিকের বাসায় প্রেমিকার আত্মহত্যা!

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্ব রামপুরায় প্রেমিকের বাসায় গলায় ফাঁস দিয়ে জয়নব (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে প্রেমিক কমল (৩৫) পলাতক।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কমলের বড় বোন নয়নের বাসায় যান জয়নব। সেখানেই কমলের সঙ্গে ঝগড়া করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে কমলের বোন নয়ন আক্তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য নয়ন আক্তার নামের ওই নারীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই তরুণীর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নয়ন আক্তার জানান, কয়েক বছর আগে তার ভাই কমলের বিয়ে হয়েছিল। তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। কমল মাদকাসক্ত হওয়ায় এক বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। অধিকাংশ সময় তিনি বাইরে থাকতেন। আর বাসায় তার রুমটি বন্ধ থাকতো। গতকাল দুপুরে ওই মেয়েটিকে নিয়ে বাসায় আসেন কমল। এর এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে ঝগড়া হয়। কমল রাগ করে বাসা থেকে বের হয়ে গেলে ওই মেয়ে কমলের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন।

নয়ন আরও বলেন, এর মধ্যে বাজার থেকে বাসায় ফিরে এসব শুনে দরজা খোলার জন্য আরেকজনের সহযোগিতা নেন তিনি। দরজা খোলার পর জয়নবকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



আর্কাইভ

আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা