বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | সাবলিড » রাজধানীতে প্রেমিকের বাসায় প্রেমিকার আত্মহত্যা!
রাজধানীতে প্রেমিকের বাসায় প্রেমিকার আত্মহত্যা!
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্ব রামপুরায় প্রেমিকের বাসায় গলায় ফাঁস দিয়ে জয়নব (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে প্রেমিক কমল (৩৫) পলাতক।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কমলের বড় বোন নয়নের বাসায় যান জয়নব। সেখানেই কমলের সঙ্গে ঝগড়া করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে কমলের বোন নয়ন আক্তার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য নয়ন আক্তার নামের ওই নারীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই তরুণীর মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নয়ন আক্তার জানান, কয়েক বছর আগে তার ভাই কমলের বিয়ে হয়েছিল। তাদের সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে। কমল মাদকাসক্ত হওয়ায় এক বছর আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। অধিকাংশ সময় তিনি বাইরে থাকতেন। আর বাসায় তার রুমটি বন্ধ থাকতো। গতকাল দুপুরে ওই মেয়েটিকে নিয়ে বাসায় আসেন কমল। এর এক পর্যায়ে তাদের দু’জনের মধ্যে ঝগড়া হয়। কমল রাগ করে বাসা থেকে বের হয়ে গেলে ওই মেয়ে কমলের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেন।
নয়ন আরও বলেন, এর মধ্যে বাজার থেকে বাসায় ফিরে এসব শুনে দরজা খোলার জন্য আরেকজনের সহযোগিতা নেন তিনি। দরজা খোলার পর জয়নবকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 