বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি
বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ব্যবস্থা ও বহুদলীয় পরিস্থিতি, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার- এই পাঁচ মানদণ্ডে তৈরি বিশ্ব গণতন্ত্র সূচকে এক লাফে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি হয়েছে। গত বছরে এই সূচকে ৮৮তম থাকলেও এবার ৮০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বুধবার বিশ্ব গণতন্ত্র সূচক প্রকাশ করেছে। বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি ভূখণ্ডের এই সূচকে এ বছর ৮ ধাপ এগোল।
২০০৬ সাল থেকে এই সূচক প্রকাশ করে আসছে ইন্টেলিজেন্স ইউনিট। ওই পাঁচ মানদণ্ডে একটি দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রতি সূচকের পূর্ণমান ২ ধরে ১০ স্কোরের ভিত্তিতে এই সূচক তৈরি করে গবেষণা প্রতিষ্ঠানটি।
সব মানদণ্ডের সূচক মিলিয়ে কোনো দেশের গড় স্কোর যদি ৮-এর বেশি হয়, তাহলে সেই দেশে ‘পূর্ণ গণতন্ত্র’ রয়েছে বলে বিবেচনা করা হয়। ৬ থেকে ৮-এর মধ্যে স্কোর হলে সেটাকে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’ হিসেবে চিহ্নিত করা হয়, স্কোর ৪ থেকে ৬-এর মধ্যে থাকলে ধরে নেয়া হয় ‘মিশ্র শাসন’ (হাইব্রিড রেজিম)। আর স্কোর ৪-এর নিচে হলে সে দেশে ‘স্বৈরশাসন’ চলছে বলে ধরে নেয়া হয়।
এই সূচকে বাংলাদেশের আট ধাপ অগ্রগতি হলেও অগ্রগতি হয়নি স্কোরের। এ বছর বাংলাদেশের স্কোর ৫.৮৮। যা গত বছর এই স্কোর ছিল ৫.৫৭। আর ২০১৮ সালে বাংলাদেশের স্কোর ছিল ৫.৪৩।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 