শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
BBC24 News
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি
৭৫৪ বার পঠিত
বুধবার, ২২ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব গণতন্ত্র সূচকে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ব্যবস্থা ও বহুদলীয় পরিস্থিতি, সরকারে সক্রিয়তা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি এবং নাগরিক অধিকার- এই পাঁচ মানদণ্ডে তৈরি বিশ্ব গণতন্ত্র সূচকে এক লাফে বাংলাদেশের ৮ ধাপ অগ্রগতি হয়েছে। গত বছরে এই সূচকে ৮৮তম থাকলেও এবার ৮০তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বুধবার বিশ্ব গণতন্ত্র সূচক প্রকাশ করেছে। বিশ্বের ১৬৫টি দেশ ও দুটি ভূখণ্ডের এই সূচকে এ বছর ৮ ধাপ এগোল।

২০০৬ সাল থেকে এই সূচক প্রকাশ করে আসছে ইন্টেলিজেন্স ইউনিট। ওই পাঁচ মানদণ্ডে একটি দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রতি সূচকের পূর্ণমান ২ ধরে ১০ স্কোরের ভিত্তিতে এই সূচক তৈরি করে গবেষণা প্রতিষ্ঠানটি।

সব মানদণ্ডের সূচক মিলিয়ে কোনো দেশের গড় স্কোর যদি ৮-এর বেশি হয়, তাহলে সেই দেশে ‘পূর্ণ গণতন্ত্র’ রয়েছে বলে বিবেচনা করা হয়। ৬ থেকে ৮-এর মধ্যে স্কোর হলে সেটাকে ‘ত্রুটিপূর্ণ গণতন্ত্র’ হিসেবে চিহ্নিত করা হয়, স্কোর ৪ থেকে ৬-এর মধ্যে থাকলে ধরে নেয়া হয় ‘মিশ্র শাসন’ (হাইব্রিড রেজিম)। আর স্কোর ৪-এর নিচে হলে সে দেশে ‘স্বৈরশাসন’ চলছে বলে ধরে নেয়া হয়।

এই সূচকে বাংলাদেশের আট ধাপ অগ্রগতি হলেও অগ্রগতি হয়নি স্কোরের। এ বছর বাংলাদেশের স্কোর ৫.৮৮। যা গত বছর এই স্কোর ছিল ৫.৫৭। আর ২০১৮ সালে বাংলাদেশের স্কোর ছিল ৫.৪৩।



আর্কাইভ

বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, দুই সেনা আহত