বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » দুই সিটি নির্বাচন নিয়ে ২০ দলের বৈঠক বিকালে
দুই সিটি নির্বাচন নিয়ে ২০ দলের বৈঠক বিকালে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেকদ:রাজধানীর দুই সিটি নির্বাচন নিয়ে বৈঠক ডেকেছে বিএনপি নেতৃত্বধীন ২০-দলীয় জোট। বৈঠকে জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আসন্ন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত দুই মেয়রপ্রার্থী এবং ওয়ার্ড কাউন্সিলরদের পক্ষে ভোট চাইতে মাঠে নামার জন্যই ২০-দলীয় জোটের এ বৈঠক ডাকা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠকে জোটের শরিক জামায়াত যোগ দেবে কিনা, সে বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
জোট নেতারা আশা করেছিলেন তাদের আরও আগে ডাকা হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ না নেয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০-দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, ২০-দলীয় জোটের গত বৈঠকে সবাই বিএনপির প্রার্থীদের সমর্থন জানিয়েছেন। এবার বৃহস্পতিবারের বৈঠকে একটি কমিটি গঠন করে নির্বাচনী প্রচারণায় কে কোথায় দায়িত্ব পালন করবেন, সে বিষয় ঠিক করা হবে।
ইতোমধ্যে জোটের শরিক দলগুলোর নেতাদের অনেকে মাঠে নেমেছেন।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 