শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » খালেদা জিয়ার মুক্তির জন্য ‘বিশেষ আবেদনের’ কথা ভাবছে পরিবার
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » খালেদা জিয়ার মুক্তির জন্য ‘বিশেষ আবেদনের’ কথা ভাবছে পরিবার
৮২৬ বার পঠিত
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার মুক্তির জন্য ‘বিশেষ আবেদনের’ কথা ভাবছে পরিবার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিশেষ আবেদনের কথা ভাবছে তাঁর পরিবার। আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর বোন সেলিমা ইসলাম এ কথা জানান।খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিশেষ কোনো আবেদন করবেন কি না? জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, ‘আমরা ভাবছি, আমরা আবেদন করব। তবে এটা এখনো ঠিক করিনি।’ তবে তিনি বলেন, খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা, তা বেশি দিন থাকলে তাঁকে জীবিত বাসায় নিয়ে যাওয়া সম্ভব হবে না।

সেলিমা ইসলাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেন, ‘অবস্থা খুব খারাপ। সে শুধু বমি করছে। গায়ে জ্বর আছে। ব্যথায় কাতরাচ্ছে। বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে হবে। এ হাসপাতালে এটা সম্ভব না।’এক প্রশ্নের জবাবে বিএনপির চেয়ারপারসনের বোন বলেন, এখানকার ডাক্তারদের চিকিৎসা কোনো কাজ করছে না। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে সেলিমা ইসলাম বলেন, তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। এ হাসপাতালে এক বছরের কাছাকাছি সময় রয়েছেন। কিন্তু তাঁর শরীরের কোনো উন্নতি হচ্ছে না। নির্বাচনের বিষয়ে খালেদা জিয়া কিছু বলেছেন কিনা? জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান তাঁর ছোট ভাই শামীম এস্কান্দর ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, ছেলে অভিক এস্কান্দর, আরেক ভাই সাইদ এস্কান্দরের স্ত্রী নাসরিন এস্কান্দর। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজার নাম সাক্ষাৎপ্রার্থীর তালিকায় দেওয়া হলেও কর্তৃপক্ষ তা অনুমোদন করেনি। তাই তিনি দেখা করতে গেলেও ঢুকতে দেওয়া হয়নি।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প