শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়াকে কারাবন্দি রাখা যাবে না: তাবিথ
ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়াকে কারাবন্দি রাখা যাবে না: তাবিথ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ঢাকা সিটি নির্বাচনে জনগণকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।তিনি বলেন, ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিলে তা খালেদা জিয়ার পক্ষে যাবে। ধানের শীষ জয়ী হলে খালেদা জিয়াকে আটকে রাখা যাবে না।শনিবার বেলা ১১টার দিকে মিরপুর ৬ নম্বর সেকশনের কাঁচাবাজার এলাকায় গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার মুক্তি দাবি করে তাবিথ বলেন, খালেদা জিয়া দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে আপস করেন না। সব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তাই মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটক রাখা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ হলেও চিকিৎসা দেয়া হচ্ছে না।
নির্বাচিত হলে রাজধানীতে মাদক-সন্ত্রাস বন্ধ করবেন জানিয়ে তাবিথ আউয়াল বলেন, মিরপুরে চাঁদাবাজি ও মাদক ব্যবসা চলছে। আমরা বিজয়ী হলে এসব নির্মূলে কাজ করব। কাউকে অন্যায় করতে দেয়া হবে না।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 