রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ৩ হাজার বছর আগের মমির ‘কণ্ঠস্বর’ বের করল বিজ্ঞানীরা!
৩ হাজার বছর আগের মমির ‘কণ্ঠস্বর’ বের করল বিজ্ঞানীরা!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ৩ হাজার বছর আগে মৃত্যু হয়েছিল এক মিসরীয় ধর্মযাজকের। মমি করে সংরক্ষিত রাখা হয়েছিল তার দেহ। নেসিয়ামান নামের এই মিসরীয় ধর্মযাজকের স্বরযন্ত্র কেমন ছিল সেটার একটা কপি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ লন্ডনের বিজ্ঞানীরা।নেসিয়ামানের সংরক্ষিত মৃতদেহের কণ্ঠের খুঁটিনাটি স্ক্যান করেন বিজ্ঞানীরা। থ্রি ডি প্রিন্ট করে বের করে আনেন গলার ভেতরটা আসলে কেমন। গবেষণায় ভোকাল ট্র্যাক্টের খুঁটিনাটি উঠে এসেছে বিজ্ঞানীদের হাতে। তার কণ্ঠস্বর হাই পিচের ছিল বলে মনে করছেন গবেষকরা। প্রাচীন মিসরের লোকদের উচ্চতাও আধুনিক মানুষের তুলনায় কম হতো। এ স্বরযন্ত্র ও ভোকাল ট্র্যাক্ট পরীক্ষা করেই তৈরি করা সম্ভব হয়েছে ওই মৃত ব্যক্তির কণ্ঠস্বর। আপাতত শুধু একটা স্বর বের করা গেছে। গবেষকরা জানিয়েছেন, আগামী দু’বছরের মধ্যে একটা সম্পূর্ণ বাক্য তৈরি করাও সম্ভব হবে।




ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ তুলেছিলেন শান্তিতে নোবেল পাওয়া নাভি পিল্লাই
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের অতর্কিত হামলায় নিহত ৩, বাংলাদেশিসহ আহত ৩৬
‘মিনিস্টার ফাটাকেষ্ট’ “মিঠুন চক্রবর্তী” এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত
যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে রাশিয়াকে সমর্থন উ. কোরিয়ার
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য 