রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনে করোনা ভাইরাসে চিকিৎসকের মৃত্যু
চীনে করোনা ভাইরাসে চিকিৎসকের মৃত্যু
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪১ জন। এ প্রাণঘাতী করোনো ভাইরাসে আক্রান্ত হয়ে ডা. লিয়াং উদং নামের এক চীনা চিকিৎসক প্রাণ হারিয়েছেন। শনিবার সকালে ওই চিকিৎসক মারা গেছেন। জানা যায়, চীনের হুবেই প্রদেশের হুবেই সিনহুয়া হাসপাতালে ৬২ বছর বয়সী এই চিকিৎসক চিকিৎসা দিয়ে আসছিলেন। এই ভাইরাসে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এই ভাইরাসের কারণে চীনা নাগরিকরা চরম আতঙ্কে দিনাতিপাত কাটছেন। করোনা ভাইরাস আতঙ্কে হুবেই প্রদেশের উহানসহ ১৪ শহরের প্রবেশদ্বার কার্যত ‘তালাবদ্ধ’ করে দিয়েছে চীন প্রশাসন। সরকারের নির্দেশানুয়ায়ী, বাইরের কেউ ভেতরে ঢুকতে পারবে না, শহরের ভেতরে থাকা কেউ বের হতে পারবে না।এছাড়া কিছু শহরে সিনেমা হল, রেস্তোরাঁ, কারাওকে বারের মতো বিনোদন স্থানগুলোও বন্ধ করে দেয়া হয়েছে। শুধু তাই নয়, সব ধরনের জমায়েতেই নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে, করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য উহান শহরে ছয় দিনে একটি হাসপাতাল তৈরির কথা জানিয়েছে চীন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 