শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিলেন মেয়রপ্রার্থী আতিকুল
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিলেন মেয়রপ্রার্থী আতিকুল
৮৪১ বার পঠিত
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিলেন মেয়রপ্রার্থী আতিকুল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন উপলক্ষে মাঠে ব্যাপকভাবে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এরই মধ্যে নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।

ইশতেহারে তিনি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়তে দিয়েছেন বেশ কিছু প্রতিশ্রুতি। আতিকুল ইসলামের এসব প্রতিশ্রুতি নিচে তুলে ধরা হল:-
সুস্থ ঢাকা:

১। উন্নত বিশ্বের মত IVM( integrated Vector Management) পদ্ধতিতে DNCC, DSCC, WASA, স্বাস্থ্য মন্ত্রণালয় পার্শ্ববর্তী সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে নিয়ে বছরব্যাপী মশক নিধন কার্যক্রম বাস্তবায়ন।

২। টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় আমিনবাজারে RRF (Resource Recovery Facilities) স্থাপনের মাধ্যমে পরিকল্পিতভাবে বর্জ্য অপসারণ ও জ্বালানি শক্তিতে রূপান্তর।

৩। তারুণ্যকে অনুপ্রাণিত করতে এবং প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে শহরের সকল ওয়ার্ডের নিয়মিত পাড়া উৎসব উদযাপন।

৪। বস্তিবাসীদের জন্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করণ।

৫। প্রতিটি এলাকার জলাশয় দখল মুক্ত ও পরিচ্ছন্ন করে নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া।

৬। DNCC’ র বর্ধিত এলাকায় নারী বান্ধব CRHCC( Comprehensive Reproduc-tive Health Care center) এবং PHCC (Primary health care center) নির্মাণ।

৭। মিরপুরে DNCC’র নিজস্ব জায়গায় বৃক্ষ অনুরাগীদের জন্য বৃক্ষ ক্লিনিক ও পোষ্য প্রাণী ক্লিনিক নির্মাণ।

৮। সকলের জন্য নানা সুযোগ-সুবিধা সম্পন্ন এলাকাভিত্তিক দৃষ্টিনন্দন পার্ক ও আধুনিক খেলার মাঠ নির্মাণ।

৯। নগরীর বিভিন্ন এলাকায় আধুনিক পশু জবাই কেন্দ্র স্থাপন।

১০। DNCC’ র এর প্রতিটি স্থাপনায় মাতৃদুগ্ধ কেন্দ্র নির্মাণ।

১১। বিশেষভাবে সক্ষম এবং নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সকলের জন্য পর্যাপ্ত আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ।।

১২। ঢাকা উত্তরের উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন জায়গায় Mist blower এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বায়ুদূষণ কমানো।

১৩। DNCC এর প্রতিটি ওয়ার্ডে নানাবিধ সুবিধা সম্বলিত কমপ্লেক্স তৈরি।

সচল ঢাকা:

১। ফুটপাত দখলমুক্ত করে এলাকাভিত্তিক পথচারী বান্ধব ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ফুটপাত নেটওয়ার্ক তৈরি করা।

২। যানজট নিরসনে DMP, DTCA, BRTA, DSCC পরিবহন মালিক সমিতি-সহ অন্যান্য প্রতিষ্ঠানকে সাথে নিয়ে সম্মিলিত পরিকল্পনা বাস্তবায়ন।

৩। নিরাপদ পথচারী পারাপারের জন্য ঢাকা উত্তরে বিভিন্ন জেব্রাক্রসিংয়ে Digital Push Button Signal স্থাপন করা।

৪। আধুনিক নগর পরিবহন ব্যবস্থার জন্য ডিজিটাল e-ticketing সেবা প্রদানের সময়সূচি পরিবর্তন এবং সুনিয়ন্ত্রিত নারীবান্ধব গণপরিবহন নিশ্চিতকরণ।

৫। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা প্রবর্তন।

৬। বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জন্য গণস্থাপনা এবং গণপরিবহন নিশ্চিত করন।

৭। নগরীর ব্যস্ততম এলাকাগুলোতে বহুতল আন্ডারগ্রাউন্ড পার্কিং কমপ্লেক্স নির্মাণ।

৮। হকারদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা।

৯। প্রয়াত মেয়র আনিসুল হকের অসমাপ্ত পরিকল্পনা ঢাকা বাস রুট রাশনালাইজেশন এর কাজ সরকারের উচ্চপর্যায়ের সকলকে নিয়ে অগ্রধিকার ভিত্তিতে সম্পন্ন করা।

১০। নিরাপদ সড়ক বাস্তবায়নের প্রয়োজনীয় অনুযায়ী অধিকাংশ স্থানে এস্কেলেটরসহ নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ।

১১। সাইকেলের জন্য আলাদা লেন (যেখানে সম্ভব) এবং সাইকেল পার্কিং তৈরি করা।

১২। নাগরিকদের যাতায়াত সুবিধার জন্য পরিকল্পিত স্মার্ট বাস স্টপেজ ও বাস ট্রাক টার্মিনাল নির্মাণ।

১৩। প্রতিটি মহল্লার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নগরীর জলাবদ্ধতা নিরসন এবং সেন্সরের মাধ্যমে জলাবদ্ধতার স্থান ট্র্যাক করে সমাধান করা।

আধুনিক ঢাকা:

১। সবার ঢাকা এর মাধ্যমে নাগরিক সমস্যার অভিযোগ গ্রহণ ও সার্বক্ষণিক তদারকিসহ সকল নাগরিক সুবিধার নিশ্চিতকরণ, যেখানে মেয়রের সাথে নাগরিকদের সরাসরি যোগাযোগ ব্যবস্থা থাকবে।

২। ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে হোল্ডিং ট্যাক্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য নাগরিক সেবা প্রদান।

৩। ব্যবসায়ীদের কোনও প্রকার অসুবিধার সম্মুখীন না করে, ডিএনসিসির মালিকানাধীন কাঁচা বাজার ও মার্কেটগুলোর আধুনিকায়নের জন্য চলছে স্ট্রাকচারাল আপগ্রেডেশেন।

৪। একটি সার্বক্ষণিক digital command center তৈরি, যার মাধ্যমে শহরের নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, Smart Neighbourhood পরিচালনা ইত্যাদি সম্পন্ন।

৫। নাগরিকের সার্বিক উন্নয়নে নগর পরিকল্পনাবিদ-স্থপতিসহ অন্যান্য বিশেষজ্ঞগণের সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ।

৬। সকল লেক-খালের সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, মশা নিয়ন্ত্রণ, পাবলিক স্পেস বৃদ্ধি করা, টেকসই পরিবেশ বান্ধব উন্নয়ন নিশ্চিত করা।

৭। বায়ু দুষণরোধে ইলেট্রিক বাস সেবা চালুকরণ।

৮। ব্যবসায়ী সমাজের ভোগান্তি কমাতে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তৈরি হবে হেল্প ডেস্ক।

৯। উত্তর ঢাকাকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে প্রাথমিকভাবে কয়েকটি এলাকাকে smart neighbourhood ঘোষণা।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প