শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা
১৫০২ বার পঠিত
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা

---বিবিসি২৪নিউজ,আদালত প্রতিনিধি:বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত লঙ্ঘন করে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা করে জরিমানা করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ রবিবার এ আদেশ দেয়। বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে, ইসলামিয়া ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়কে লিভার ফাউন্ডেশন এবং একটি বিশ্ববিদ্যালয়কে কিডনি ফাউন্ডেশনে জরিমানার অর্থ জমা দিতে বলা হয়েছে।

আদালতে বার কাউন্সিলের পক্ষে শুনানিতে ছিলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন- আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শাহ মঞ্জুরুল হক।

আইন বিভাগ থেকে ডিগ্রি অর্জনের পর বার কাউন্সিল পরীক্ষায় অংশ নিতে না পারার কারণে তিনটি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে যায়।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা জানান, আপিল বিভাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হয়েছিল। পৃথক আবেদনগুলো নিষ্পত্তি করে আজ আপিল বিভাগ ওই তিনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা করে লিভার ফাউন্ডেশন ও কিডনি ফাউন্ডেশনে দিতে বলেছেন। এই অর্থ জমা দেয়ার রসিদ বার কাউন্সিলে দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন। বাসস



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না