সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়
বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয়
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।রবিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অভ্যর্থনা অনুষ্ঠানে এ প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।এসময় অনুষ্ঠানে রাজনীতিবিদ, ব্যবসায়ী, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণী-পেশার লোক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক দিনে দিনে সুদৃঢ় হচ্ছে। আগামীদিনে এ সম্পর্ক আরও বৃদ্ধির প্রত্যাশা করি।
ড. মোমেন বলেন, বাংলাদেশ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জিরো টলারেন্সের ভূমিকায় রয়েছে। দুই দেশের নিরাপত্তা ও শান্তির জন্য আমরা নানা পদক্ষেপ নিয়েছি। আমরা এ অঞ্চলে আঞ্চলিক স্থিতিশীলতা চাই।
এসময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ বলেন, বাংলাদেশ ও ভারত একই ইতিহাস, ভাষা ও ঐতিহ্য বহন করে চলেছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দু’দেশের ঐতিহাসিক বন্ধন রয়েছে। আমরা সেই বন্ধন আরও সুদৃঢ় করতে চাই।এর আগে সকালে ভারতীয় হাইকমিশনে দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ভারতীয় প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 