শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিএনপি প্রার্থী নিজে প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন- কাদের
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিএনপি প্রার্থী নিজে প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন- কাদের
১১৩৭ বার পঠিত
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপি প্রার্থী নিজে প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন- কাদের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসি) নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের জন্য ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে দুষেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন, ভিডিও ফুটেজে তা আছে। ইসির উচিত সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করা।আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কাদের এ কথা বলেন।

গতকাল দুপুরে গোপীবাগে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এতে এক সংবাদকর্মীসহ ডজনখানেক লোক আহত হন। সংঘর্ষের পর ইশরাক প্রেস ব্রিফিংয়ে বলেন, তাদের জনপ্রিয়তায় ভীত হয়ে আওয়ামী লীগের লোকজন বিনা উসকানিতে হামলা করেছে। তবে তিনি এ ধরনের হামলায় ভীত নন বলেও জানান ইশরাক।

এ সংঘর্ষের বিষয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হওয়ার পথে বিক্ষিপ্ত সংঘর্ষ অন্তরায় হয়ে দাঁড়াবে না। ভিডিও ফুটেজ আছে। ফুটেজে যা কিছু আছে তাতে প্রমাণ হয় না যে আওয়ামী লীগের সমর্থকরা আগে হামলা করেছে।

তিনি বলেন, আমি মনে করি না, নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সংঘর্ষ বা সংঘাত হয়নি। একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটার ভিডিও ফুটেজ রয়েছে। ভিডিও ফুটেজে যেটা পাওয়া গেছে সেটাতো… গুলিটা কোন পক্ষ থেকে আসছে, তারপর অফিসে লাথি মারা- এটিও ফুটেজে আছে। প্রতিপক্ষের অফিসে প্রার্থী নিজেই লাথি মেরেছেন। সেটাও কিন্তু ফুটেজে আছে।

‘এটা নিয়ে আমরা আমাদের কথা বলব। আপাতদৃষ্টিতে মনে হবে প্রত্যেকেই নিজের পক্ষে কথা বলছে। বিএনপি তাদের কথা বলছে। বিদেশি রাষ্ট্রদূতদের তারা (বিএনপি) বোঝাতে চাইছে যে, আক্রমণটা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে। কিন্তু বাস্তবে ভিডিও ফুটেজে যা কিছু আছে, তাতে কিন্তু সেটা মনে হয় না।ওবায়দুল কাদের বলেন, ‘এখানে নির্বাচন কমিশনের উচিত সঠিক তদন্ত করে সত্য উদঘাটন করা। সত্য উদঘাটন করে অপরাধ যারই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিতে পারে নির্বাচন কমিশন।

সংঘর্ষের ঘটনাটির বিষয়ে বিএনপির কর্মীরা বলছেন, মতিঝিল এলাকায় প্রচারণা চালিয়ে দুপুর ১টার দিকে ইশরাক মিছিল নিয়ে গোপীবাগে নিজের বাসার দিকে যাওয়ার সময় সেন্ট্রাল উইমেন্স কলেজের মোড়ে ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা’ তাদের ওপর হামলা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ইশরাক মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রোকন উদ্দিন আহমেদ এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী লাভলী চৌধুরীর কর্মীরা উপস্থিত হন ওই মোড়ে। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে উত্তেজনা এবং ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা ঢিল ও চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না