শিরোনাম:
●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ●   ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা ●   আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড ●   জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস ●   বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ ●   ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
BBC24 News
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ময়মনসিংহে বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » ময়মনসিংহে বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত
১১৫৬ বার পঠিত
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে বাসচাপায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

---বিবিসি২৪নিউজ,ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) রাবিয়া খাতুন (৬৫) ও লাল মিয়া (৫০)।

আহতরা হলেন-শিউলী আক্তার (২৫) ও জুলেখা আক্তারসহ (৪০) তিনজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী চরশ্রীরামপুরের আবুল কাসেম জানান, ইটভাটার মাটিবহনকারী দুটি ট্রলি রাস্তার বাম পাশ দিয়ে প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিল।

এতে কিশোরগঞ্জগামী এমকে সুপারের লামিয়া অ্যান্ড সাদ পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এতে রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও রাবিয়া খাতুন মারা যান। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান,পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।



আর্কাইভ

জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল