শিরোনাম:
●   ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন ●   বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প ●   হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক ●   সংঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের ●   ইরানের সঙ্গে সংঘাতে ‘জড়াবে না’ নেটো: মহাসচিব ●   ইরান যুদ্ধে যোগ দেবে না যুক্তরাজ্য: স্টারমার ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ●   ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প ●   আমরা কারো কাছে মাথানত করবো না, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি ●   ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?
ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
BBC24 News
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » জুরুরি ১১৭ কারা চিকিৎসক নিয়োগ করতে হাই কোর্টের নির্দেশ
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » জুরুরি ১১৭ কারা চিকিৎসক নিয়োগ করতে হাই কোর্টের নির্দেশ
১৬৪৯ বার পঠিত
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুরুরি ১১৭ কারা চিকিৎসক নিয়োগ করতে হাই কোর্টের নির্দেশ

---বিবিসি২৪নিউজ,আদালত প্রতিনিধি:দেশের কারা হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১৭টি শূন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।দেশের কারা হাসপাতালগুলোতে চিকিৎসকের ১১৭টি শূন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এক মাসের মধ্যে অগ্রগতির প্রতিবেদন দিতে বলা হয়েছে।এবিষয়ে এক রিট আবেদন ও কারা কর্তৃপক্ষের প্রতিবেদন নিয়ে শুনানি শেষে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

আদালতে শুনানি করেন রিট আবেদনকারী আইনজীবী জে আর খাঁন রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল প্রহ্লাদ দেবনাথ।

গত বছরের ফেব্রুয়ারিতে দেশের কারা হাসপাতালগুলোতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক ও মানসম্মত কারাবাস থাকার জায়গা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে আবেদনটি করা হয়।

প্রাথমিক শুনানি নিয়ে আদালত ২৩ জুন সব কারাগারের বন্দি ধারণক্ষমতা, বন্দি ও চিকিৎসকের সংখ্যা এবং চিকিৎসকের শূন্য পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়ে রুল জারি করে আদালত। বন্দিদের মানসম্মত থাকার জায়গা নিশ্চিত করার ক্ষেত্রে এবং শূন্যপদে কারা চিকিৎসক নিয়োগ দিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় রুলে।

আইন সচিব, স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা বিভাগ), স্বাস্থ্য সচিব, সমাজ কল্যাণ সচিব, জনপ্রশাসন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কারা মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়।

নির্দেশনা অনুযায়ী গত বছরের নভেম্বরে কারা কর্তৃপক্ষের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, দেশে ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে চিকিৎসক মাত্র ৯ জন; যেখানে বন্দি আছেন ৮৬ হাজার ৯৯৮ জন, যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি।

২০১৮ সালের ২৮ জানুয়ারি ২০ জন চিকিৎসককে বিভিন্ন কারাগারে নিয়োগ দেওয়া হলেও স্বাস্থ্য বিভাগ এখনও ১৬ জনের পদায়ন নিশ্চিত করেনি। পদায়নের অনুরোধ জানিয়ে ৫৫ বার চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে এই ১৬ জনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নিতেও চিঠি দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।বুধবারের শুনানিতে রাষ্ট্রপক্ষ কারা অধিদপ্তরের প্রতিবেদন তুলে ধরে জানায়, যোগ না দেওয়া ১৬ চিকিৎসকের মধ্যে ৫ জন শিক্ষাকালীন ছুটিতে ছিলেন। বাকিদের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

চিকিৎসক নিয়োগের জন্য নীতিমালার খসড়া করা হয়েছে জানিয়ে রাষ্ট্রপক্ষ আরো জানায়, অনুমোদিত ১৪১ কারা চিকিৎসকের মধ্যে ১১৭টি পদ শূন্য আছে।

আগে থেকে কাজ করছেন ৯ জন। সম্প্রতি আরও ১৫ জনকে সংযুক্ত করা হয়েছে, যারা ফরিদপুর, রাজবাগড়ী, যশোর, মাদারীপুর, নেত্রকোনা, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কাশিমপুর, মানিকগঞ্জ, দিনাজপুর, গাইবান্ধা, ফেনী, কক্সবাজার কারা হাসপাতালে যোগ দিয়েছেন।



এ পাতার আরও খবর

বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা বিডিআর হত্যা মামলায় প্রথমবার আসামি হচ্ছেন শেখ হাসিনা
২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ২২০৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড

আর্কাইভ

ইরানের হামলায় হতাহত ৬৫০ মার্কিন সেনা, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
বৃটিশ প্রধানমন্ত্রী স্টারমার আগের মতো নেই: ট্রাম্প
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জার্মান চ্যান্সেলরের বৈঠক
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
আমরা কারো কাছে মাথানত করবো না, দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য?
সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র:দ্য ওয়াশিংটন পোস্ট
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে : ইরান
খামেনিকে হত্যার প্রতিশোধে, ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক হামলার ঘোষণা ইরানের
ইরানের পাল্টা হামলা শুরু