শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » রাজবাড়ীতে এসআই হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » রাজবাড়ীতে এসআই হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
১৪৭৯ বার পঠিত
বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজবাড়ীতে এসআই হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

---বিবিসি২৪নিউজ,রাজবাড়ী প্রতিনিধি:রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রাজ্জাক হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ।

এসআই মো. আবদুর রাজ্জাকের কর্মস্থল ছিল নারায়ণগঞ্জ জেলার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। তাঁর বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় পাতুরিয়া গ্রামে। ২০১১ সালে তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসে খুন হন।আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের ঘটনায় আবদুর রাজ্জাককে ২০১১ সালের ১০ নভেম্বর হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পরের দিন তাঁর স্ত্রী রোকেয়া রাজ্জাক ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। উভয় পক্ষের সাক্ষ্যপ্রমাণ ও যুক্তিতর্ক শেষে আদালত এই রায় দেন। রায়ে মামলার ১৬ আসামির মধ্যে নয়জনকে খালাস দিয়েছেন আদালত।দণ্ড পাওয়া সাতজন হলেন রবিউল ইসলাম, জিরুল, আকমল শেখ, কুদ্দুস, বুলু, জালালউদ্দিন, ডালিম ও তপন। তাঁরা সবাই রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বাসিন্দা।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীর পরিবারের সদস্যরা। নিহত এসআইয়ের ভাতিজা গোলাম নবী বলেন, ‘আমরা এই রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না