শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » নির্বাচনের সময় প্রার্থীর বাড়িতে যাওয়া কূটনীতিকদের কাজ নয়: তথ্যমন্ত্রী
নির্বাচনের সময় প্রার্থীর বাড়িতে যাওয়া কূটনীতিকদের কাজ নয়: তথ্যমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের কর্মকাণ্ড কূটনৈতিক শিষ্টাচারে পড়ে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীতে একটি স্কুলের অনুষ্ঠান যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।এসময় মন্ত্রী বলেন, কোনো প্রার্থীর বাড়ি গিয়ে সহানুভূতি জানানো কোনো কূটনৈতিকের কাজ নয়। তা কূটনৈতিক শিষ্টাচারে পড়ে না। অথচ পাশের দেশ ভারতে যখন জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন হয় তখনতো এভাবে সেখানকার কূটনীতিবিদরা কথা বলেন না। কিংবা অন্যান্য দেশেও বলেন না। কোনো কিছু হলেই বিএনপি বিদেশি কূটনীতিবিদদের ডেকে নালিশ করে। নালিশতো করবে জনগণের কাছে, দেশের ভোটারের কাছে। কিন্ত তারা নালিশ করে বিদেশি কূটনীতিবদদের কাছে। এটি কোনোভাবেই সমীচীন নয়।
ড. হাছান মাহমুদ বলেন, বিদেশি পর্যবেক্ষকরা পর্যবেক্ষণ করবেন। কিন্তু এখানে কোনো বিদেশি পর্যবেক্ষক আসেনি। স্থানীয়ভাবে যারা কূটনীতির কাজ করতে এসেছেন তাদেরকে পর্যবেক্ষণ কার্ড দেওয়া হয়েছে। দূতাবাসে কর্মরত ২৮ জন বাংলাদেশিকে পর্যবেক্ষণ কার্ড দেয়া হয়েছে। এটি কিভাবে দিল কেন দিল এটি আমার কাছে বোধগম্য নয়। আমার মনে হয় এ ব্যাপারে নির্বাচন কমিশনের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন ছিল।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 