শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » জয় জ্যোতিষবিদ্যায় পারদর্শী হচ্ছেন: ফখরুল
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » জয় জ্যোতিষবিদ্যায় পারদর্শী হচ্ছেন: ফখরুল
৯১৭ বার পঠিত
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয় জ্যোতিষবিদ্যায় পারদর্শী হচ্ছেন: ফখরুল

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে উঠছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে রাজ জ্যোতিষী হিসেবে নতুন নিয়োগ দেওয়া হবে কি না, তা বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকেও অনুরোধ করেছেন তিনি।ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তাঁর এই জরিপ অনুযায়ী দুই নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থীর বিপুল জয় হবে। সজীব ওয়াজেদের এই জরিপের ফলাফলের পরিপ্রেক্ষিতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার এ মন্তব্য করেন। ফখরুলের দাবি, সজীব ওয়াজেদের এসব কথা পুরো নির্বাচনকেই প্রভাবিত করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল আজ বেলা তিনটায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে উঠছেন। একাদশ সংসদ নির্বাচনের আগেও তিনি এমন একটি জরিপ নিয়ে হাজির হয়েছিলেন। এবারও নির্বাচনের দুই দিন আগে এমন জরিপের ফলাফল প্রকাশ হলো।ফখরুল অভিযোগ করেন, নির্বাচনকে প্রভাবিত করতেই জয় এসব কথা বলছেন। এর মাধ্যমে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের চাপে ফেলা হচ্ছে।

বৈঠকের বিষয়ে ফখরুল বলেন, ভোটের আগে শেষ মুহূর্তের পরিস্থিতি জানতে মেয়র প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। ভোটের পুরো বিষয়টি বিশ্লেষণ করেছেন। ভোটাররা যেন কেন্দ্রে না যায়, এটাই সরকারের চাওয়া। সরকার এ জন্য সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে করে নিয়েছে। একের পর এক নিয়ম লঙ্ঘন করে তারা ভয়ের পরিবেশ তৈরি করেছে। বৃহস্পতিবার আওয়ামী লীগ অনুমতি ছাড়াই এত বড় একটা সমাবেশ করল। নির্বাচন কমিশনার শুধু বললেন, তাদের সভা করা উচিত হয়নি, কিন্তু কোনো ব্যবস্থা নিলেন না।

তবে ফখরুল আশা করেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ভোটাররা কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আর জনগণ ভোট দিতে পারলে তাবিথ আউয়াল বিপুল ভোটে জয়ী হবেন।

এ সময় তাবিথ আউয়াল বলেন, আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বলেছেন, কেন্দ্রের আশপাশ তাঁরা পাহারা দেবেন। কেন্দ্র দখলে রাখবেন। এর মাধ্যমে ভোটারদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। বিএনপির এই মেয়র প্রার্থী আশা করেন, ভোটাররা সব ভয়ভীতি উপেক্ষা করে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এরপর বিকেল সোয়া চারটায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের গোপীবাগের বাসায় যান মির্জা ফখরুল। সেখানে সজীব ওয়াজেদের জরিপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাধারণত যাঁরা জ্যোতিষী, তাঁরা ভবিষ্যদ্বাণী করে থাকেন। আজকে তিনি সেভাবে ভবিষ্যদ্বাণী করেছেন, আমার মনে হয় প্রধানমন্ত্রী চিন্তা করা উচিত তাঁকে তাঁর উপদেষ্টা হিসেবে রাখবেন নাকি রাজ জ্যোতিষী হিসেবে নতুন নিয়োগ দেবেন। তিনি যেভাবে ভবিষ্যদ্বাণী করছেন, এটা গোটা নির্বাচনকে প্রভাবিত করছে। যখন সরকারি দলের বড় নেতা বা বড় কর্মকর্তা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন, তখন সুনির্দিষ্টভাবে এটা নির্বাচনী ব্যবস্থার ওপর প্রভাব পড়ে। নির্বাচন কমিশন যাঁরা ভোট গ্রহণ করবেন, তাঁদের ওপরও এর প্রভাব পড়ে।’

নির্বাচনের আগের দিনের পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সকাল পর্যন্ত যা দেখেছি, সরকারি কর্মকর্তাদের যে কথা শুনেছি, সরকারি দলের নেতারা যেসব কথা বলছেন, তাতে করে খুবই স্পষ্ট যে সরকার চেষ্টা করছে পুরো নির্বাচনকে নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার জন্য।’



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প