শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমান আর নেই
প্রথম পাতা » প্রিয়দেশ » সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমান আর নেই
১৩৩৩ বার পঠিত
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমান আর নেই

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: প্রবীন সাংবাদিক, লেখক ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন আন্তর্জাতিক বেতার ভাষ্যকার সৈয়দ জিয়াউর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেল ৪টায় চিকিৎসারত অবস্থায় ম্যারিল্যান্ডের হলিক্রস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৮ বছর। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শারিরীক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সৈয়দ জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বুধবার তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়।

১৯৭৬ সালে তিনি ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগে যোগ দেন এবং ২০১১ সালে অবসরে যাওয়া পর্যন্ত একটানা কাজ করেন। তিনি ওয়াশিংটনের ডাইরি , মিতালী ইত্যাদিসহ অনেক মৌলিক অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করেন। তিনি ভয়েস অব আমেরিকার জন্য অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সাক্ষাৎকার নিয়েছেন যাদের মধ্যে আচেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, প্রেসিডেন্ট রোনাল্ড রিগান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস, মোহাম্মদ নাসির উদ্দিন, নুরজাহান বেগম, ড. অর্মত্য সেন, কবি সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, জাহানারা ইমাম, নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, ড. আবদুল্লাহ আলমতি সরফুদ্দিন, সাইয়িদ আতিকুল্লাহসহ আরও অনেকে।

সৈয়দ জিয়াউর রহমান ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর মুক্তাগাছায় এক বনেদী পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা শেষে ১৯৫১ সাল থেকে পত্রিকায় কাজের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু হয়। দৈনিক মিল্লাতে যোগ দেন ১৯৫৫ সালে। তিনি মোহাম্মদ নাসির ঊদ্দিন ও নুরজাহান বেগমের সওগাত ও বেগমের দায়িত্ব ও পালন করেন বহুদিন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না