শিরোনাম:
●   নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প ●   বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি ●   দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি ●   ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ●   ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ●   ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ●   ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ●   নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান ●   জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান ●   ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

BBC24 News
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পৃথিবী থেকে বিচ্ছিন্ন হচ্ছে চীন!
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পৃথিবী থেকে বিচ্ছিন্ন হচ্ছে চীন!
১৮৯১ বার পঠিত
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পৃথিবী থেকে বিচ্ছিন্ন হচ্ছে চীন!

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনে নতুন ছড়িয়ে পড়া ভাইরাসে ক্রমেই বাড়ছে মৃত আর আক্রান্তের সংখ্যা। এ পর্যন্ত অন্তত ১০ হাজার ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২১৩ জন। চীন ছাড়াও একাধিক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এমতাবস্থায় চীন ভ্রমণে ও দেশে চীনফেরত ব্যক্তিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে অন্যান্য দেশগুলো।শুধু তা-ই নয়, চীনে ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর সম্প্রতি যেসব দেশ চীনে ফ্লাইট বন্ধ করে দিয়েছে, তাদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। দেশ ও বিমান সংস্থাগুলো হলো-

কানাডা
কানাডাভিত্তিক এয়ারলাইন্স এয়ার কানাডা ২৮ জানুয়ারি জানিয়েছে, তারা চীনগামী সব ফ্লাইট বাতিল করছে।

ফ্রান্স
ফ্রান্সভিত্তিক এয়ারলাইন্স সংস্থা এয়ার ফ্রান্স ৩০ জানুয়ারি জানিয়েছে, চীনা মূল ভূখণ্ডগামী এবং ফেরত আসা সবধরনের ফ্লাইট আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে।

ভারত
৩১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুম্বাই-দিল্লি-সাংহাইগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়ে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

দক্ষিণ কোরিয়া
২৮ জানুয়ারি দক্ষিণ কোরিয়াভিত্তিক এয়ারলাইন্স সংস্থা এয়ার সিউল জানিয়েছে, তারা চীনগামী সবধরনের ফ্লাইট বাতিল করেছে।

তানজানিয়া
তানজানিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা জানিয়েছে, তারা চীনগামী মূল ফ্লাইটগুলো বাতিল করবে। এছাড়া ফেব্রুয়ারিতে চার্টার ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে তাদের।

যুক্তরাষ্ট্র
৯ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত লস অ্যাঞ্জেলেস-বেইজিং/সাংহাই গামী ফ্লাইট স্থগিত করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্য
এক মাসের জন্য চীনগামী সবধরনের ফ্লাইট বাতিল করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

হংকং
৩০ জানুয়ারি থেকে মার্চের শেষ পর্যন্ত চীনগামী ফ্লাইট সংখ্যা অর্ধেক বা তারও বেশি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে হংকংয়ের ক্যাথাই প্যাসিফিক।

ডেল্টা এয়ারলাইন্স
৬ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চীনগামী ফ্লাইট সংখ্যা প্রতি সপ্তাহে ৪২ থেকে ২১-এ নামিয়ে আনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স।

মিশর
ফেব্রুয়ারির ১ তারিখ থেকে চীনগামী ও চীনফেরত সবধরনের ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে ইজিপ্ট এয়ার।

ফিনল্যান্ড
নানজিং ও বেইজিংগামী সবধরনের ফ্লাইট মার্চের শেষ পর্যন্ত স্থগিত করেছে ফিনল্যান্ডভিত্তিক ফিনএয়ার।

আরও যেসব দেশ ও বিমান সংস্থা চীনগামী ফ্লাইট স্থগিত ও বাতিল করেছে সেগুলো হলো-ইন্দোনেশিয়ার লায়ন এয়ার গ্রুপ, জার্মানির লুফথানসা, সুইডেনভিত্তিক সাস, তুর্কিশ এয়ারলাইন্স, শিকাগোভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্স, যুক্তরাজ্যভিত্তিক ভার্জিন আটলান্টিক।

এগুলোর বেশিরভাগই ফেব্রুয়ারির শুরু থেকে মার্চের শেষ পর্যন্ত ফ্লাইট স্থগিত ও বাতিল কার্যকরের কথা বলেছে।

এছাড়া সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যারা দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে বসবাস করছেন বা যারা সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা, তারা বাদে কোনো চীনা পাসপোর্টধারীকে প্রবেশ করতে দেয়া হবে না।



এ পাতার আরও খবর

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান ২৪ ঘণ্টায় দুই শতাধিক মার্কিন সেনা হতাহত, ইরান
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে? ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল
ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল ইরান নয়, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল

আর্কাইভ

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান, শিগগির উন্নত ক্ষেপণাস্ত্রের ব্যবহার: আইআরজিসি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা: লাখ লাখ ইসরায়েলি বাংকারে
ইরান যুদ্ধের বিরুদ্ধে অধিকাংশ জার্মান
নতুন প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিমানবন্দরে হামলা: ইরান
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কি ফুরিয়ে আসছে?
ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল