ঢাকা দক্ষিণে ১২৫ কেন্দ্রে তাপস এগিয়ে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস।শনিবার দিনভর প্রায় গোলযোগহীনভাবে ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের ফল সন্নিবেশিত করে ঢাকার শিল্পকলা একাডেমিতে স্থাপিত সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করছেন এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ১২৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। তাতে নৌকা প্রতীকে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩৬ হাজার ৭০৫ ভোট, তার পেছনে রয়েছেন বিএনপির ইশরাক হোসেন। ধানের শীষ প্রতীকে তার ভোট সংখ্যা ২৩ হাজার ৭১৭।
ঢাকা দক্ষিণে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০টি। এগুলোর ৬ হাজার ৫৮৮টি ভোট কক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ইভিএমে ভোটগ্রহণ চলে।
ঢাকা দক্ষিণে মোট ভোটার ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।
এই সিটিতে মেয়র প্রার্থী মোট সাতজন। তারা হলেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস, বিএনপির ইশরাক হোসেন, জাতীয় পার্টির সাইফুদ্দিন মিলন, ইসলামী আন্দোলনের আব্দুর রহমান, এনপিপির বাহরানে সুলতান বাহার, গণফ্রন্টের আব্দুস সামাদ সুজন ও বাংলাদেশ কংগ্রেসের আক্তারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 