আশুলিয়ায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশারোহী মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।রোববার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বসবাসরত রুহুল মিয়ার স্ত্রী মালেকা বেগম ও তার মেয়ে ফাতেমা (৩)। তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার মিরভীদনাই গ্রামে ও রিকশাচালক জুয়েল রানা (৪০)।
জানা যায়, সকালে মালেকা বেগম ও তার তিন বছরের মেয়ে ফাতেমাসহ একটি অটোরিকশা আশুলিয়ার নবীনগর এলাকায় একটি কাউন্টারে যাচ্ছিলেন।
এ সময় তাদের অটোরিকশাটি মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছলে পেছন থেকে ছেড়ে আসা কাবাব পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুপড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মালেকা বেগম ও তার মেয়ে এবং অটোরিকশাচালকের মৃত্যু হয়।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে যায়।





কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 