ঢাকা উত্তরের ফলাফলে বিলম্ব যে কারণে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটিতে ভোট গ্রহণের পর গতকাল আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় দীর্ঘসময় পেরিয়ে যায়। ঢাকা দক্ষিণের ফলাফল ঘোষণার অনেক পরে রাত পৌনে তিনটার দিকে উত্তর সিটি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। রবিবার এর কারণ ব্যাখ্যা করেছেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।নির্বাচন প্রশিক্ষণ ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটিসহ তিনটি কারণে উত্তর সিটিতে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় গতকাল বিলম্ব ঘটেছে। অন্য দুটি কারণ হলো ইন্টারনেটের সমস্যা এবং উত্তর সিটির বৃহৎ এলাকা। এ কারণে ভোট কেন্দ্র থেকে ফলাফল ঘোষণার কেন্দ্রে ফলাফল আসতে দেরি হয়েছে। উত্তর সিটিতে শতকরা ২৫.৩০ ভাগ ভোট পড়েছে জানিয়ে তিনি বলেন, চলতি সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 