রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » মিয়ানমার স্টাইলে ভারতেও গণহত্যার প্রস্তুতি নিচ্ছে : ইমরান খান
মিয়ানমার স্টাইলে ভারতেও গণহত্যার প্রস্তুতি নিচ্ছে : ইমরান খান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার তার দেশে মিয়ানমার স্টাইলে গণহত্যার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদোলুকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। খবর ডন।
ইমরান খান বলেন, মোদি সরকার ভারত থেকে সংখ্যালঘু মুসলিমদের তাড়ানোর চেষ্টায় মত্ত। বিশ্ব সম্প্রদায়কে ভারতীয় গণহত্যা ঠেকানোর আহ্বান জানান পাক প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ভারতের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৫০ কোটি মানুষকে দেশটির নাগরিকত্ব তালিকা থেকে বাদ দেয়া হবে। মিয়ানমারেও ঠিক এ ধরনের কাজই করা হয়েছিল; প্রথমে তারা নিবন্ধন আইন চালু করে এবং এভাবেই তারা মুসলমানদেরকে বাদ দিয়েছিল এবং তার পরই গণহত্যার ঘটনা ঘটে।
‘আমি ভয় পাচ্ছি যে, ভারতেও এটি ঘটতে যাচ্ছে।’
সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, আফগানিস্তান, তুরস্কের সঙ্গে সম্পর্ক, দেশীয় অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এবং অধিকৃত জম্মু-কাশ্মীরে ভারতের নেয়া পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইমরান খান।
ভারতের সাম্প্রতিক পদক্ষেপে বাংলাদেশ এবং পাকিস্তানে অভিবাসীদের ঢল নামতে পারে কিনা-এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, বাংলাদেশ ইতিমধ্যে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আসাম রাজ্যের নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের নিতে অস্বীকৃতি জানিয়েছে।পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশ ইতিমধ্যে উদ্বিগ্ন; কারণ আসামে প্রায় ২০ লাখ মানুষ নাগরিকত্ব হারিয়েছেন। আমি সঠিক সংখ্যাটা জানি না। কিন্তু এসব মানুষের ভাগ্যে কী ঘটবে?




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 