হরতালের পর বিক্ষোভের কর্মসূচি বিএনপির
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশন নির্বাচনে ‘কারচুপি ও জোর-জবরদস্তির’ প্রতিবাদে ঢাকায় সকাল-সন্ধ্যা হরতালের পর বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।মঙ্গলবার রাজধানীর থানায় থানায় এই বিক্ষোভ করা হবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
রোববার হরতাল শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, “কিছুক্ষণের মধ্যে আমাদের আহ্বানে সকাল-সন্ধ্যার যে হরতাল তা শেষ হতে যাচ্ছে। এই হরতাল আমরা আহ্বান করেছিলাম গতকাল (শনিবার) ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে যে প্রহসন করা হয়েছে, তামাশা করা হয়েছে তার প্রতিবাদে, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে।
আমরা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী পরশু ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।”
বিএনপি মহাসচিব বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ‘ভোট কারচুপি, জালিয়াতি, ত্রাস সৃষ্টি, এজেন্টদের বের করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন’সহ নানা ঘটনার তথ্য-প্রমাণ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তুলে ধরবেন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
হরতালে সমর্থনে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীরা ‘পিকেটিং’ করার সময় তিন থেকে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে উল্লেখ করে তাদের মুক্তির দাবিও জানান তিনি।
স্বল্প সময়ের নোটিশে হরতাল ‘সফলভাবে পালনের জন্য’ ঢাকাবাসীকে অভিনন্দনও জানান বিএনপি মহাসচিব।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 