আজ শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা
বিবিসি২৪নিউজ,শিমলা আক্তার: প্রায় সাড়ে ২০ লাখ পরীক্ষার্থী নিয়ে আগামীকাল সোমবার শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মোট ৩ হাজার ৫১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। তাঁরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে পরীক্ষা। এ জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণমাধ্যম থেকে শুরু করে সব পর্যায়ের মানুষের সহায়তা কামনা করেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। গত বছরের তুলনায় এ বছর মোট পরীক্ষার্থী ৮৭ হাজার ৫৫৪ জন কমেছে।
আগের মতো এ বছরও পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হবে। তবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী ঠিকমতো ঢুকতে না পারলে তার কারণ, নাম, রোলসহ উল্লেখ করে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। সেই তথ্য পরীক্ষার দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানাতে হবে। পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল ফোন নিতে পারবে না। শুধু কেন্দ্রসচিব সাধারণ মানের একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে খুদে বার্তা পাঠিয়ে কোন সেটের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে, সেটি কেন্দ্রসচিবকে জানানো হবে। এই পরীক্ষার কারণে গত ২৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা সরকার।
এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি। কিন্তু সরস্বতীপূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। আর এ কারণে এসএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়।





ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 