শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » বিজেপি দেশের শত্রুদের সঙ্গে কথা বলবে না, সরাসরি গুলি চালাবে’
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু » বিজেপি দেশের শত্রুদের সঙ্গে কথা বলবে না, সরাসরি গুলি চালাবে’
৯২০ বার পঠিত
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজেপি দেশের শত্রুদের সঙ্গে কথা বলবে না, সরাসরি গুলি চালাবে’

---বিবিসি২৪নিউজ,দিল্লি প্রতিনিধি: ভারতের রাজধানী দিল্লিতে মাত্র এক দিনের ব্যবধানে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও শাহীনবাগে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পরপর গুলি চালানোর ঘটনা ঘটার পর বিজেপি নেতাদের বিরুদ্ধে এসব সহিংসতায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে।উত্তরপ্রদেশে বিজেপি মুখ্যমন্ত্রী যোগী অদিত্যনাথ শনিবারও দিল্লিতে নির্বাচনী প্রচারে এসে ঘোষণা করেছেন, “কেউ যদি যুক্তি শুনতে না চায় তাহলে বুলেট দিয়েই তাকে বোঝাতে হবে।”

এর আগে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও প্রকাশ্য জনসভা থেকে ‘বেইমান’দের গুলি চালিয়ে মারার স্লোগানে নেতৃত্ব দিয়েছিলেন।

দিল্লিতে যারা ভারতের নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, তাদের মতে বিজেপি নেতাদের এসব কথাবার্তা আসলে “হাতে বন্দুক তুলে নেওয়ারই নির্দেশ!”

দিল্লিতে আগামী শনিবারের ভোটের আগে সদ্যই নির্বাচনী প্রচার শুরু করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।আর শহরে পা রেখেই তিনি ঘোষণা করেছেন, “বিজেপি দেশের শত্রুদের সঙ্গে কথা বলবে না, সরাসরি গুলি চালাবে। কংগ্রেস জমানার মতো বিরিয়ানি নয়, বুলেট খাওয়াবে।”

রোহিণীর এক জনসভায় আদিত্যনাথ যখন এ কথা বলছেন, প্রায় সে সময় শহরের অন্য প্রান্তে শাহীনবাগে কপিল গুজ্জর নামে এক ব্যক্তি ‘হিন্দুরাষ্ট্র জিন্দাবাদ’ বলে দুরাউন্ড গুলি চালিয়ে দিয়েছেন।

সেই ঘটনার প্রত্যক্ষদর্শী শামসুদ্দিন আলি বলছিলেন, “বিজেপি নেতারা যেভাবে লাগাতার উসকানিমূলক ভাষণ দিয়ে চলেছেন এগুলো তারই পরিণতি বলে মনে করি।”

“অমিত শাহের ছেলের তো ক্রিকেট বোর্ডের সচিবের চাকরি জুটে গেছে, কিন্তু অন্য সব বেকার ছেলেরা এসব শুনে বন্দুক হাতে রাস্তায় নেমে পড়ছে।”

এর কদিন আগেই দিল্লিতে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের নেতৃত্বে গদ্দারদের গুলি মারার স্লোগান উঠেছে, আর তার পর পরই জামিয়াতে দিল্লি পুলিশের উপস্থিতিতেই ছাত্রছাত্রীদের দিকে গুলি চালায় আর এক বন্দুকধারী যুবক।জামিয়া মিলিয়ার ছাত্র ইফতিকার বিশ্বাস করেন, “দিল্লি পুলিশের চোখের সামনে যেভাবে ওই ছেলেটি গুলি চালাতে পেরেছে, তা তাদের সক্রিয় সমর্থন ছাড়া সম্ভব নয়।”

“দিল্লি পুলিশের অভিসন্ধি এই ঘটনায় সারা দুনিয়ার কাছে স্পষ্ট হয়ে গেছে” বলেও তিনি মন্তব্য করেন।

বস্তুত একের পর এক বিজেপি নেতা যেভাবে প্রতিবাদকারীদের বিরুদ্ধে গুলি চালানোর কথা বলছেন, তার কড়া নিন্দা করছেন বিরোধী রাজনীতিবিদরাও।

সিপিআই নেতা ডি রাজা যেমন আদিত্যনাথের বক্তব্যের কঠোর সমালোচনা করে বলছিলেন, “শুধু তিনি একাই নন - স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সব বিজেপি নেতাই এক সুরে কথা বলছেন।”

“নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদকে তারা হিন্দু-মুসলিম ইস্যু হিসেবে তুলে ধরে বিভাজনের রাজনীতি করতে চাইছেন।” ভারতের বিখ্যাত আইন বিশেষজ্ঞ ও নালসার ইউনিভার্সিটি অব ল-র উপাচার্য ড: ফায়জান মুস্তাফাও মনে করেন যোগী আদিত্যনাথ বা অনুরাগ ঠাকুরের ভাষণ ফৌজদারি অপরাধের পর্যায়েই পড়ে।

তিনি বলছিলেন, “বেশির ভাগ ক্ষেত্রে অপরাধ কিন্তু কেউ একা করে না - তাতে অন্যদেরও ভূমিকা থাকে।”

“এখানে বিজেপি নেতারা হয়তো নিজেরা গুলি চালান নি, কিন্তু মঞ্চ থেকে সেই নির্দেশ দিয়ে তারা আসলে ওই অপরাধেই মদত দিয়েছেন।”

মাত্র তিনদিনের জন্য অনুরাগ ঠাকুরের প্রচারণা নিষিদ্ধ করা ছাড়া নির্বাচন কমিশন অবশ্য এখনও এসব ক্ষেত্রে কোনও শাস্তিমূলক ব্যবস্থাই নেয়নি।মুখ্যমন্ত্রী অদিত্যনাথের ক্ষেত্রে সেটুকুও হয়নি, তিনি বিনা বাধাতেই দিল্লিতে প্রচার চালাতে পারছেন।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?