সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সাবলিড » আগামীকাল ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামীকাল ইতালি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক: চার দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে দুই দেশের মধ্যে তিনটি দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে।প্রস্তাবিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে- সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক আলোচনা এবং কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা।
গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান। তিনি জানান, ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে মঙ্গলবার ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সফরকালে ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বৈঠকের পর একটি যৌথ ইশতেহার জারি করা হবে জানিয়ে তিনি বলেন, ‘যদি সফরের সময় প্রস্তাবিত চুক্তিগুলো স্বাক্ষর করা সম্ভব না হয়, তবে সেগুলো যৌথ বিবৃতিতে প্রতিফলিত হবে এবং পরে চুক্তিগুলো সই করা হবে।’
এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, ‘বাংলাদেশ ও ইতালি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করছে। তবে এ বিষয়ে চুক্তির কোনো সম্ভাবনা নেই।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 