সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আইন-আদালত | শিরোনাম | সাবলিড » প্রশ্নফাঁসের প্রলোভনে টাকা আদায়, ৪ প্রতারক র্যাবের জালে
প্রশ্নফাঁসের প্রলোভনে টাকা আদায়, ৪ প্রতারক র্যাবের জালে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব।
রবিবার সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে প্রশ্নফাঁস চক্রের চার সদস্যকে আটক করা হয়।আটক চারজন হলেন- রামপুরার আল মাহমুদ (১৮), গাজীপুরের আবু বক্কর সিদ্দিক (২৬), খুলনার সাইমন ইসলাম (২০) ও শাকিল মাহমুদ (২০)।
আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে র্যাবের সংশ্লিষ্ট সূত্র।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তিনটি পৃথক অভিযানে চক্রের চার সদস্যকে আটক করা হয়। অভিযানে র্যাব-১, র্যাব-৩ ও র্যাব-৬ অংশ নেয়।
র্যাব জানিয়েছে, আটকরা কোনো প্রশ্ন ফাঁস করতে না পারলেও বিভিন্ন মেসেঞ্জার, ভাইবার এবং ইমু গ্রুপে প্রশ্নফাঁসের কথা বলে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। একেকজন দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার তথ্য রয়েছে।অভিযানে আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে তাদের সঙ্গে জড়িত বাকিদেরও আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।




পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনা ২১ বছর, জয় ও পুতুলের ৫ কারাদণ্ড
সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে 