শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » অন্যদের চেয়ে জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় দল- জিএম কাদের
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সাবলিড » অন্যদের চেয়ে জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় দল- জিএম কাদের
৯২৭ বার পঠিত
সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্যদের চেয়ে জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় দল- জিএম কাদের

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের প্রধান তিনটি দলের মধ্যে জাতীয় পার্টি সবচেয়ে সম্ভাবনাময় দল। দেশের মানুষ বিশ্বাস করে দেশের কল্যাণে কাজ করার ক্ষমতা শুধু জাতীয় পার্টির রয়েছে। তাই প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন।সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক ভিপি কিশোর কুমার দে এবং জিএস এএফএম মোর্শেদ সবুজ জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় তিনি এ সব কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সব ক্ষেত্রেই স্মরণ রাখতে হবে নেতা কখনোই ভুল করতে পারেন না। এটা মনে রেখেই নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। তবেই রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

জিএম কাদের বলেন, নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্য না থাকলে রাজনীতিতে ভালো কিছু আশা করা সম্ভব নয়।

উল্লেখ্য, কিশোর কুমার দে এবং এএফএম মোর্শেদ সবুজ উভয়ই জাতীয় পার্টি (কাজী জাফর) গ্রুপের যুগ্ম-মহাসচিব ছিলেন। এ সময় জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তৃতা করেন।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, কারো অবদানকেই জাতীয় পার্টি ছোট করে দেখে না। তিনি বলেন, দলের প্রতি যাদের ত্যাগ ও অবদান রয়েছে তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি দলকে সুশৃঙ্খল এবং ঐক্যবদ্ধ করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় বক্তব্য রাখেন কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অতিরিক্ত মহাসচিব- সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা শাহ-ই আজম।

উপস্থিত ছিলেন- উপদেষ্টা মো. নোমান, হাসিবুল ইসলাম জয়, মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, শাহ-ই আজম, ভাইস-চেয়ারম্যান- সুলতান আহমেদ সেলিম, যুগ্ম-মহাসচিব- মো. নোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক- মো. হেলাল উদ্দিন, হুমায়ুন খান, সাইফুল ইসলাম, সৈয়দ ইফতেকার আহসান হাসান, লিয়াকত হোসেন চাকলাদার, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক- মাসুদুর রহমান মাছুম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক এম.এ. রাজ্জাক খান, শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু, ছাত্রবিষয়ক সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-ক্রীড়া সম্পাদক ইয়াসির মেজবাহ, যুগ্ম-স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. মো. আব্দুল্লাহ আল ফাত্তাহ।



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না