সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » চীনে যাওয়া পাইলট-ক্রুরা পারছেন না অন্য দেশে যেতে
চীনে যাওয়া পাইলট-ক্রুরা পারছেন না অন্য দেশে যেতে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: কদিন আগেই করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে চীন থেকে বাংলাদেশে আনা হলো ৩১৪ জন বাংলাদেশিকে। তাদের বহন করে আনা ওই বিমানের পাইলট-ক্রুরা এখন অন্য কোনো দেশে যেতে পারছেন না।আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট পরিচালনা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক শেষে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনায় এ বিষয়টি উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জ্যেষ্ঠ মন্ত্রীরা, চিকিৎসক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চীনের হুবেই প্রদেশ থেকে আরও ১৭১ জন বাংলাদেশি দেশে ফিরে আসতে চাইছেন। কিন্তু বাংলাদেশ বিমানে তাদের আনতে সমস্যা হচ্ছে।কেননা এর আগে ৩১৪ জন বাংলাদেশিকে আনতে যে ফ্লাইটটি গিয়েছিল সেটির পরিচালনার সঙ্গে যুক্ত পাইলট ও অন্যান্য ক্রুদের অন্য দেশে ঢুকতে দেয়া হচ্ছে না। এ কারণে নতুন করে যারা আসতে চাইছেন তাদের চীনের কোনো এয়ারলাইন্সের ভাড়া করা বিমানে আনার কথা ভাবা হচ্ছে। তবে যারাই বাংলাদেশে আসবেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 