সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | শিরোনাম | সাবলিড » বিদেশে গেলে ১০ হাজার ডলার সঙ্গে নেওয়া যাবে
বিদেশে গেলে ১০ হাজার ডলার সঙ্গে নেওয়া যাবে
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:এখন থেকে বাংলাদেশ প্রবেশের সময় যে কেউ ১০ হাজার ডলার সঙ্গে আনতে পারবে। আবার ওই ব্যক্তি দেশ থেকে যাওয়ার সময় একই পরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিতে পারবে। এ জন্য কোনো ঘোষণা দিতে হবে না বা পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হবে না।আগে ঘোষণা ছাড়া সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নিয়ে আসা বা নিয়ে যাওয়ার সুযোগ ছিল। বাংলাদেশ ব্যাংক আজ বৈদেশিক লেনদেন নীতিমালা সংশোধন করে এ সীমা বাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেন, ভারতের পাশাপাশি বিভিন্ন দেশে ১০ হাজার ডলার সঙ্গে নিয়ে যাওয়া যায়। আবার ১০ হাজার ডলার নিয়ে দেশ থেকে বেরও হওয়া যায়। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক দিনদিন বাড়ছে। বাংলাদেশিরা সহজে যাতায়াত করছে। এ কারণেই এ সীমা বাড়ানো হয়েছে। তবে এ সুবিধা মূলত যারা বিদেশ ডলার নিয়ে আসে, তাদের জন্যই। যদিও এর অপব্যবহারের সুযোগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের যে কোনো নাগরিক ট্রাভেল কোটার আওতায় এক বছরে ১২ হাজার ডলার পর্যন্ত খরচ করতে পারে। এ জন্য পাসপোর্ট প্রয়োজনীয় ঘোষণা দিতে হয়। এর ফলে বিদেশে যাতায়াতকারী বাংলাদেশিদের ডলার খরচ এখন আগের চেয়ে সহজ হলো।




বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের 