মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » প্রত্যাবাসনে দেরি হলেও তদন্ত-বিচার প্রক্রিয়া থেমে থাকবে না- আইসিসি
প্রত্যাবাসনে দেরি হলেও তদন্ত-বিচার প্রক্রিয়া থেমে থাকবে না- আইসিসি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:রোহিঙ্গা প্রত্যাবাসন দেরি হলেও প্রতিটি ঘটনার তদন্ত-বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ডিরেক্টর ফাকিসো মোচোচোকো।আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।রাজধানীর হোটেল সোনারগাওঁয়ে আইসিসি প্রসিকিউটর অফিসের ডিরেক্টর ফাকিসো মোচোচোকো বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও তদন্ত- বিচার দুইটি ভিন্ন বিষয়। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বাংলাদেশ, মিয়ানমার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়। তবে রোহিঙ্গা নিপীড়নের তদন্ত ও বিচার আলাদা ইস্যু। প্রত্যাবাসনে দেরি হলেও তদন্ত-বিচার প্রক্রিয়া থেমে থাকবে না।আইসিসি প্রসিকিউটরের উপদেষ্টা ফাকিসো বলেন, মিয়ানমার রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশ না হলেও আইসিসির বিচারে প্রভাব পড়বে না।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গা নৃশংসতার জন্য আমরা তদন্ত শুরু করেছি। মিয়ানমার আইসিসির তদন্তে কোনো প্রকার সহযোগিতা, সে দেশে আমাদের প্রবেশ করতে না দিলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। আজ হোক কাল হোক রোহিঙ্গা নৃশংসতার বিচার হবেই।
আইসিসির প্রতিনিধি দল গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসেন। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা সফর করেছেন। সফর শেষে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন প্রতিনিধিদল নেতা ফাকিসো মোচোচোকো।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 