মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » চীনে করোনাভাইরাসে প্রতি ২৩ মিনিটে ১ জনের মৃত্যু
চীনে করোনাভাইরাসে প্রতি ২৩ মিনিটে ১ জনের মৃত্যু
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: চীনের ভয়াবহ করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে ৪২৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে গেছে।এদিকে, গত সোমবার একদিনেই মারা গেছেন ৬৪ জন। সে হিসেবে প্রতি ২৩ মিনিটে ১ জন করে মানুষের মৃত্যু হয়েছে।
চীনে প্রতিদিনই নতুন করে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। দিন-রাতের পরিশ্রমে রোগীদের সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশটির চিকিৎসকরা।
উহান স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জিং বলেন, উহান ভয়াবহ স্বাস্থ্য বিপর্যয়ের ভেতর দিয়ে যাচ্ছে। এ অবস্থায় আমি নিজেকে নিয়ে ভাবছি না। যা করছি তা আমার দায়িত্ব।
ইতোমধ্যে জাপান, থাইল্যান্ড, ভারতসহ বিশ্বের ২৪টি দেশে আক্রান্ত হয়েছেন দেড়শ’ জনের বেশি মানুষ।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 