শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ের স্বামীর ফাঁসির আদেশ
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ের স্বামীর ফাঁসির আদেশ
১৩০৫ বার পঠিত
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ের স্বামীর ফাঁসির আদেশ

---বিবিসি২৪নিউজ,হাসান জাবেদ:যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে শাহীন মিয়া নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মাফরোজা পারভীন এই আদেশ প্রদান করেন।আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ফেরদৌসা বেগমকে ২০০৯ সালে সামাজিকভাবে বিয়ে করেন পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামের নাসির মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া। বিয়ের সময় দেড় ভরি স্বর্ণ, আসবাবপত্র ও নগদ টাকা নেন নাসির মিয়া। বিয়ের পর কিছুদিন সুখে-শান্তিতে সংসার চলছিল তাদের। এরপর শাহিন মিয়া বিদেশ যাবেন বলে স্ত্রী ফেরদৌসাকে বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে দিতে চাপ প্রয়োগ করে।

বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করলে ২০১১ সালে ২৩ এপ্রিল দুপুরে ফেরদৌসাকে মারধর করে শাহীন মিয়া। মারধরের পর সন্ধ্যার দিকে পুরাতন শাড়ি দিয়ে ফেরদৌসাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ঘরের তীরে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।

এই ঘটনায় শাহীন মিয়াকে প্রধান আসামি করে মোট ৪জনের নামে হত্যা মামলা করেন ফেরদৌসা বেগমের বাবা হাবিবুর রহমান। মামলার অন্যান্য আসামি ছিলেন শাহিনের মা রোশনা বেগম, শাহিনের বাবা নাসির মিয়া ও বোন খাদিজা বেগম।

মামলার পর শাহীন মিয়াকে পুলিশ গ্রেফতার করলে আদালতে ১৬৪ ধারা হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। পরে তিন আসামিকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র শাহীন মিয়াকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত শাহীন মিয়াকে ফাঁসির আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুর রহমান বাবুল রায়ে সন্তোষ প্রকাশ করেন। বিবাদী পক্ষের আইনজীবী ওসমাণ গণি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না