বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর » ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ের স্বামীর ফাঁসির আদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার দায়ের স্বামীর ফাঁসির আদেশ
বিবিসি২৪নিউজ,হাসান জাবেদ:যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে শাহীন মিয়া নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মাফরোজা পারভীন এই আদেশ প্রদান করেন।আদালত সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ফেরদৌসা বেগমকে ২০০৯ সালে সামাজিকভাবে বিয়ে করেন পৌর এলাকার গোকর্ণঘাট গ্রামের নাসির মিয়ার ছেলে মোঃ শাহিন মিয়া। বিয়ের সময় দেড় ভরি স্বর্ণ, আসবাবপত্র ও নগদ টাকা নেন নাসির মিয়া। বিয়ের পর কিছুদিন সুখে-শান্তিতে সংসার চলছিল তাদের। এরপর শাহিন মিয়া বিদেশ যাবেন বলে স্ত্রী ফেরদৌসাকে বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে দিতে চাপ প্রয়োগ করে।
বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে অস্বীকার করলে ২০১১ সালে ২৩ এপ্রিল দুপুরে ফেরদৌসাকে মারধর করে শাহীন মিয়া। মারধরের পর সন্ধ্যার দিকে পুরাতন শাড়ি দিয়ে ফেরদৌসাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ঘরের তীরে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।
এই ঘটনায় শাহীন মিয়াকে প্রধান আসামি করে মোট ৪জনের নামে হত্যা মামলা করেন ফেরদৌসা বেগমের বাবা হাবিবুর রহমান। মামলার অন্যান্য আসামি ছিলেন শাহিনের মা রোশনা বেগম, শাহিনের বাবা নাসির মিয়া ও বোন খাদিজা বেগম।
মামলার পর শাহীন মিয়াকে পুলিশ গ্রেফতার করলে আদালতে ১৬৪ ধারা হত্যার স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। পরে তিন আসামিকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র শাহীন মিয়াকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত শাহীন মিয়াকে ফাঁসির আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুর রহমান বাবুল রায়ে সন্তোষ প্রকাশ করেন। বিবাদী পক্ষের আইনজীবী ওসমাণ গণি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।




ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি 