বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » ৫ বছরের মধ্যে সারা দেশে মাটির নিচ দিয়ে ক্যাবল- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
৫ বছরের মধ্যে সারা দেশে মাটির নিচ দিয়ে ক্যাবল- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে মাটির তল দিয়ে তার নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, পাঁচ বছরের মধ্যে সারা দেশের বৈদ্যুতিক তার মাটির নিচে (আন্ডারগ্রাউন্ড) নিয়ে যাওয়া হবে।আজ বিদ্যুৎ ভবনে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পিডিবি তাদের অধীন চারটি বড় শহরে মাটির নিচে বিদ্যুতের তার নেয়ার সম্ভাব্যতা যাচাইয়ে অস্ট্রেলিয়ার কোম্পানি এনার্জি ট্রোন এবং আর অ্যান্ড ডিকেআইএস গ্রুপকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে। এ উপলক্ষে এই চুক্তি সইয়ের অনুষ্ঠান।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরে বিদ্যুতের তারের জন্য গাছের ডাল কেটে দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, এটা করা যাবে না। এতে পরিবেশের ক্ষতি হয়। বিদ্যুতের তার মাটির তল দিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ দেয়ার তিন বছর পর আমরা কাজ শুরু করতে যাচ্ছি। শুধু বিদ্যুতের তার নয়, কিছু সাবস্টেশনও মাটির নিচে নেয়া হবে।
আন্ডারগ্রাউন্ড ক্যাবল সম্প্রসারণের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, শুরুতেই দেশের চারটি অঞ্চল সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও ঢাকাসহ আশপাশের এলাকায় এ কাজ করা হবে। পরে ওজোপাডিকো ও নেসকোর অধীনের এলাকাগুলোয় এ উদ্যোগ নেয়া হবে। এ ছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি মানসম্মত বিদ্যুৎ দেয়ার ব্যবস্থা করছি আমরা।




জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল 