বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ফেব্রুয়ারিতেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চায়- পাকিস্তান
ফেব্রুয়ারিতেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চায়- পাকিস্তান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের উত্তেজনা চলমান। এদিকে, জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সংসদ সদস্যরা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু করে কাশ্মীর দখল করার কথা জানান পাকিস্তানের সাংসদরা।সোমবার পাকিস্তানের সংসদে জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তাবের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্যরা।তিন ঘণ্টার অধিবেশনের শেষ মুহূর্তে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পাকিস্তানের সংসদবিষয়ক প্রতিমন্ত্রী আলি মহম্মদ খান।
দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করে জম্মু ও কাশ্মীর দখল করুন।সোমবার জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের পক্ষ থেকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অনুরোধ করা হয়।
এ দলের নেতা মাওলানা আবদুল আকবর ছিত্রালি আরও একধাপ এগিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আবেদন করেন।
তিনি দাবি করেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করার মাত্রই সজাগ হয়ে উঠবে আন্তর্জাতিক সংগঠনগুলো। তারপরই কাশ্মীর নিয়ে কয়েক দশক ধরে দু’দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে তাতে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। আর এর ফলে সমাধান হবে এই সমস্যার। পাকিস্তানের ওই নেতার সমর্থনে সরব হয়ে বিষয়টিকে সমর্থন জানায় পাকিস্তানের বেশিরভাগ সাংসদ। এর ফলে কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষের স্বপ্ন ও এই উপমহাদেশকে ভাগ করার সম্পূর্ণ প্রক্রিয়াটিও বাস্তবরূপ পাবে।
ইসলামিক দেশগুলো কাশ্মীরের মানুষের জন্য কিছু করবে না বলে দাবি জানিয়ে মাওলানা আবদুল আকবর ছিত্রালির কথার সমর্থন করেন পাকিস্তানের প্রধান বিরোধী দলনেতা খাজা আসিফ। তার কথায়, ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসি বর্তমানে মৃত একটি সংগঠন। তিন-চারটি দেশ ছাড়া এদের কোনো সদস্য নিজেদেরই রক্ষা করতে পারবে না। তারা কাশ্মীর নিয়ে কী করে কথা বলবে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 